T20 World Cup: খলনায়ক হতচ্ছাড়া বৃষ্টি, ভেস্তে গেল আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। জল যাতে পিচের ক্ষতি করতে না পারে তার জন্য উইকেট ঢেকে ফেলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার মাটিতে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের আসরে বার বার খলনায়ক হয়ে আবির্ভূত হচ্ছে হতচ্ছাড়া বৃষ্টি। শুক্রবার বৃষ্টির কারণে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে মাঠে বল গড়ানো তো দূর অস্ত, টস-ই হল না। যার ফলে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে। ম্যাচ বাতিল হওয়ার ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল  আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের। কিন্তু সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। জল যাতে পিচের ক্ষতি করতে না পারে তার জন্য উইকেট ঢেকে ফেলা হয়। মাঝে একবার বৃষ্টি বন্ধ হওয়ায় উইকেটের ওপর থেকে কভার সরিয়ে নেওয়া হয়। দুই দল হালকা ওয়ার্মআপও সেরে নেয়। টস করার জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন ফের বৃষ্টি নামে। বেশ খানিকক্ষণ অপেক্ষার পরে ম্যাচ বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে।

এদিন ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দল। আয়ারল্যান্ড তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে। আর আফগানিস্তান তিন ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে তালিকার শেষে রয়েছে। যেভাবে হতচ্ছাড়া বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে তাতে চলতি বিশ্বকাপে অনেক অঘটন ঘটবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি