চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় ঘূর্ণিঝড়ের দাপটে বিদ্যুৎ বিচ্ছিন ৬ লক্ষ ঘরে

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব উষ্ণায়নের ঠ্যালায় ঝড়, বৃষ্টি ও ঘনঘন ঘূর্ণাবর্তের সাক্ষী থাকছে গোটা বিশ্ব। ভারত তো বটেই আমেরিকাতেও মাঝে মাঝেই হাজির হচ্ছে ঘূর্ণিঝড় যা নাড়িয়ে দিচ্ছে গোটা দেশকে। যেমনটা ঘটেছে বুধবার, আচমকাই উপকূলে আছড়ে পড়ে এক ঘূর্ণিঝড়। যা আমেরিকার উত্তর দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছিল। ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় নিউইয়র্ক শহর, ম্যাসাচুসেটস, বস্টন, রোড আইসল্যান্ডের উপর দিয়ে বয়ে গিয়েছে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই অংশগুলিতে। ৬ লক্ষ ঘর অন্ধকারের মধ্যে রয়েছে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায়।

জানা গিয়েছে আমেরিকায় এই ঝড়ের প্রভাবে প্রচুর গাছ উপড়ে পড়েছে রাস্তায়। বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, তাই কবে অন্ধকারচ্ছন পরিবেশ ঠিক হবে তা জানা নেই কারোর। আগামিকাল অবধি বাইরে যাওয়া ও যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। স্কুল-কলেজ বন্ধ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাসাচুসেটস, প্রায় ৪.৫ লক্ষ ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রাস্তায় নেমে কাজ করছে দমকল বাহিনী। তাঁরা জানিয়েছে, প্রতি ঘণ্টায় ৯০ টি করে ফোন আসছে সাহায্যের জন্য। মন্দের ভালো বৃষ্টির প্রভাব সেভাবে দেখাতে পারেনি এই ঘূর্ণিঝড়।

তবে এই ঝড়ের প্রভাবে হতাহতের খবর পাওয়া যায়নি কোনও। শুধুমাত্র একজন মহিলার গাড়ির উপর গাছ পড়ে যায়, হাল্কা আহত হয়েছেন তিনি। পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন সেই মহিলাকে।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ