দুয়ারে সরকারে বকেয়া বিদ্যুৎ বিলে মিলতে পারে ৫০ শতাংশ ছাড়

উল্লেখ্য, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম এলাকায় বকেয়া রয়েছে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল। সেই টাকা আদায়ে উদ্যোগী রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: চালু হয়ে গিয়েছে ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR)। আগেই জানা গিয়েছিল দুয়ারে সরকার থেকে এবারে মিলবে বিদ্যুৎ ও পাট্টা পরিষেবা। তবে এদিন জানা গেল আরও এক তথ্য। যাতে অনেকটাই সুবিধা হবে বিদ্যুৎ গ্রাহকদের। সেই সঙ্গে রাজ্য কোষাগারও হবে পূর্ণ। উল্লেখ্য, এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পেই দেওয়া হচ্ছে ই-রেশন কার্ড সুবিধা। 

উল্লেখ্য, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম এলাকায় বকেয়া রয়েছে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল। সেই টাকা আদায়ে উদ্যোগী রাজ্য। আর এই জন্যই চালু করেছে বিশেষ স্কিম। বলা হয়েছে, গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে চাইলে দিতে হবে মাত্র অর্ধেক টাকা। আরও জানা গিয়েছে, চাষ এবং সেচেও বিদ্যুৎ বিলে দেওয়া হবে বিশেষ ছাড়। ব্যাপক এই ছাড় পেতে গ্রাহকরা দুয়ারে সরকার ক্যাম্পে টাকা মেটানোর চেষ্টা করবেন। আর এতেই ভরবে সরকারের ভাঁড়ার। জানা গিয়েছে, বকেয়া না মেটানোর জন্য যাদের সংযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে, তাঁদের সংযোগ ফের ফিরিয়ে দেওয়া হবে, বিল মেটালেই (ছাড়ের সুবিধা দিয়েই)। 

আজ থেকেই চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। তা চলবে একমাস ব্যাপী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নবান্ন (NABANNA) সূত্রে খবর, সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে।

আরও পড়ুন: ফের নয়া চমক দেখাচ্ছে ‘দুয়ারে সরকার’, মোবাইলেই পাবেন ই-রেশন কার্ড

 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা