আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ রাজ্যের ১০ আসনে উপনির্বাচন চলছে

নিজস্ব প্রতিনিধি : গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটের আগে একদফা শক্তি পরীক্ষা চলছে সব রাজনৈতিক দলের। আজ ৬ রাজ্যের ১০ আসনে উপনির্বাচন (By-elections) হচ্ছে। এর মধ্যে নজরে রয়েছে বিহারের দু’টি আসন, মহারাষ্ট্রের একটি আসন ও তেলেঙ্গানার একটি আসন।

বিহারে মাস কয়েক আগে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি ও কংগ্রেসের সমর্থনে সরকার গড়েছেন নীতীশ কুমার। গেরুয়া শিবির নীতীশকে ‘গদ্দার’ আখ্যা দিয়েছে। নীতীশও পাল্টা বিজেপি বিরোধিতায় কোমর বেঁধে নেমেছেন। এই আবহে বিহারের দুই বিধানসভা আসনের উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপির সঙ্গ ছাড়ার পর নীতীশের গ্রহণযোগ্যতা কমেছে কিনা, তারই পরীক্ষা হবে উপনির্বাচনে। পাশাপাশি মহারাষ্ট্রের একটি বিধানসভা আসনের উপনির্বাচন চলছে। ওই রাজ্যে শিব সেনায় ভাঙন ধরিয়ে বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে বিজেপি। সেখানে শিব সেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী, এনসিপি ও কংগ্রেসের মহা আগাড়ি জোট মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় উপনির্বাচনে বোঝা যাবে শিব সেনায় ভাঙন ধরিয়ে আদৌ কতটা লাভ হল বিজেপির।

এর পাশাপাশি তেলেঙ্গানার একটি আসনের দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। তেলেঙ্গানাতেও বিজেপি টাকা দিয়ে ক্ষমতাসীন টিআরএসের বিধায়ক কিনতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে। ‘ভারত জোড়ো’ যাত্রায় রাহুল গান্ধী এখন তেলেঙ্গানায় রয়েছেন। রাহুলের এই যাত্রা ক্ষয়িষ্ণু কংগ্রেসকে কোনও অক্সিজেন দিতে পারে কি না, তা বোঝা যাবে দক্ষিণের এই রাজ্যের উপনির্বাচনে। এছাড়া ওড়িশা ও হরিয়ানাতেও উপনির্বাচন চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী শান্তিতেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে সব কেন্দ্রে।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি ছাড়াই ঘরে বসে মোটা টাকা আয়! এই ব্যবসা করলে লক্ষ্মীলাভ অবধারিত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ