চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রুজিরা ও মেনকার বিরুদ্ধে তদন্ত শেষ করতে বলল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে তদন্ত শেষ করতে বলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কেন্দ্র সরকারের শুল্ক দফতরের আইনজীবীর উদ্দেশে বলে, ‘দু’বছর ধরে তদন্ত করছেন! এ বার তো তদন্ত শেষ করুন।’ বিচারপতির এমন মন্তব্যের ফলে কেন্দ্রের শুল্ক দফতরের অস্বস্তি বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত বেআইনিভাবে সোনা আনার অভিযোগ ওঠে রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গম্ভীরের বিরুদ্ধে। ২০১৯ সালের ১৬ মার্চ গভীর রাতে ব্যাঙ্কক থেকে রুজিরা এবং মেনকা কলকাতা বিমানবন্দরে নামলে শুল্ক দফতর অভিযোগ তোলে, তাঁদের কাছে ২ কেজি সোনা রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। শুল্ক দফতর ওই বছর এপ্রিল মাসের ৮ তারিখে রুজিরা এবং মেনকাকে তলব করে। কলকাতার স্ট্র্যান্ড রোডের অফিসে হাজিরা দিতে বলা হয়। এরপর শুল্ক দফতরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের স্ত্রী এবং শ্যালিকা। প্রথমে একক বেঞ্চের নির্দেশে রুজিরা ও মেনকা স্বস্তি পেলেও পরে তাঁদের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় শুল্ক দফতর। ডিভিশন বেঞ্চ ২০২০ সালে কিছু দিনের জন্য অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানায়, শুল্ক দফতরে হাজিরা দিতে হবে না। এতদিন মামলাটি নিয়ে নড়াচড়া হয়নি। সম্প্রতি সেই মামলাটি নিয়ে আবার তৎপরতা শুরু করেছে শুল্ক দফতর।

সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে শুক্রবার। শুনানি চলাকালীন বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুল্ক দফতরের আইনজীবীর উদ্দেশে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। এদিন শুল্ক দফতরের আইনজীবী জানান, দিল্লি থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আসতে পারেননি। তিনি অন্য মামলায় আটকে গিয়েছেন। তাই কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। আগামী ডিসেম্বর মাসে এই মামলার শুনানি হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ