জাল এমবিবিএস নথি দেখিয়ে ‘চিকিৎসা’, সুন্দরবনে গ্রেফতার ‘ডাক্তার’

এমবিবিএস (MBBS) পাশের ভুয়ো নথি নিয়ে ডাক্তারির (Fake Doctor) নামে ব্যবসা চালাছিলেন সোমনাথ ভট্টাচার্য। তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমবিবিএস (MBBS) পাশের ভুয়ো নথি নিয়ে ডাক্তারি (Fake Doctor) করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।  অভিযুক্ত ব্যক্তির নাম সোমনাথ ভট্টাচার্য। আদতে হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা অভিযুক্ত ব্যক্তি। যদিও দীর্ঘদিন ধরে সুন্দরবনের গোসাবার আরামপুরে থাকতেন তিনি। স্থানীয় এক বাসিন্দার অভিযোগে সুন্দরবন উপকূল থানার পুলিশ তদন্তে নেমে সোমনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ভুয়ো চিকিৎসক সোমনাথ ভট্টাচার্যের আসল বাড়ি হাওড়ার উলুবেড়িয়াতে। কিন্তু অভিযুক্ত দীর্ঘদিন ধরে ধরে সুন্দরবনের গোসাবার আরামপুরে থাকতেন। সেখানে তিনি রীতিমতো প্যাড ছাপিয়ে নিজের নামের পাশে এমবিবিএস বসিয়ে ডাক্তারির নামে ব্যবসা চালাছিলেন। এমনকি তার ডাক্তারির দৌড় কতখানি তা বোঝাতে সদ্যোজাত শিশু নিয়ে ওটি রুমের মধ্যে ছবিও তুলে রাখেন। তার ডাক্তারির প্রমান হিসাবে দীর্ঘদিন ধরে এইসব এলাকার বাসিন্দাদের দেখাতেন।

ভুয়ো ডাক্তারের জালিয়াতির ব্যবসা ফাঁস করতে গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দা থানায় গিয়ে অভিযোগ জানান। এলাকার বাসিন্দার মুখে সব কথা শুনে তদন্তে নামে পুলিশ। এরপর পুলিশ ওই চিকিৎসকের ব্যাপারে বিশদে খোঁজখবর করা শুরু করে। তদন্তে নেমে তাঁরা জানতে পারে, সোমনাথের আসলেই কোনও এমবিবিএস পাশের ডিগ্রি নেই। ভুয়ো ডিগ্রি বানিয়ে এতদিন মানুষকে ঠকিয়েছেন। পুলিশ সূত্রে আরও খবর, সোমনাথকে জেরা করেও সন্তুষ্ট হতে পারেননি তাঁরা। প্রকৃত ডাক্তারির প্রমাণ না দিতে পারায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়। রবিবার ওই ধৃতকে আলিপুর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চালাবে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি এখন পুলিশের হেফাজতে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪