বিয়ের অনুষ্ঠানে শ্যুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতা

বিয়ের অনুষ্ঠানে চলল গুলি (Shoot Out)। জখম হয়েছেন এক তৃণমূল (TMC) নেতা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজে (Budge Budge) এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের অনুষ্ঠানে চলল গুলি (Shoot Out)। জখম হয়েছেন এক তৃণমূল (TMC) নেতা। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার বজবজে (Budge Budge) এই ঘটনা ঘটেছে। সোমবার বজবজে এক পরিত্যক্ত জুট মিলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম প্রসেনজিৎ মিত্র। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জখম তৃণমূল নেতার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বজবজে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ মিত্র। এই বিয়ের অনুষ্ঠানে শূন্যে গুলি চালনার একটি প্রথা রয়েছে বলে জানান স্থানীয়রা। সোমবার সেই অনুষ্ঠানে এই শূন্যে গুলি চালনার সময় বচসা হয় তৃণমূল নেতার সঙ্গে তাঁর আত্মীয়ের। সেই সময় গুলি ছিটকে এসে লাগে তৃণমূল নেতার। জখম প্রসেনজিতকে  চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতাল। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গুলি চালনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রও। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আসিফ মল্লিক। কোথা থেকে এই বেআইনি আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি