Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিডিও আমার কথা শোনেন না’, মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়ে ধমক খেলেন বিধায়ক

বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক সভায় বিডিওর নামে নালিশ করে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে ধমক খেলেন করিমপুরের বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানাঘাটে প্রশাসনিক সভায় একে একে সব জনপ্রতিনিধিরা নিজেদের বক্তব্য, দাবি দাওয়া তুলে ধরছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। বৃহস্পতিবার সেই সভায় বিডিওর নামে নালিশ করে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে ধমক খেলেন করিমপুরের বিধায়ক।

ঘটনাটি ঠিক কী ঘটেছে? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক চলাকালীন নিজের বক্তব্য জানানোর জন্য উঠে দাঁড়ান করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। এরপর মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয় বিডিও’র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ওই বিধায়ক। তিনি মুখ্যমন্ত্রীর কাছে বলেন, ‘বিডিও আমার কথা শোনেন না।’ তাঁর আরও সংযোজন, ‘বিডিও আমার বিরুদ্ধে দল তৈরি করছে।’ এই কথা বলার পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানান, ওই বিডিও’র কাজের মেয়াদ শেষের দিকে, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। দলের বিধায়কের কাছ থেকে এমন বক্তব্য শুনে রেগে যান মুখ্যমন্ত্রী। তিনি বিধায়ককে বলেন, ‘বিডিও আপনার কথা মতো কাজ করবে না। আর আপনার কথায় বিডিও বদলও হবে না।’

অন্যদিকে এদিনের প্রশাসনিক সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব আইন নিয়ে বিজেপিকে বেঁধেন মুখ্যমন্ত্রী। ভোট এলে বিজেপি সিএএ নিয়ে রাজনীতি করে বলে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান ভোটার তালিকায় সবার নাম তোলার জন্য। নির্বাচন কমিশনের নিয়ম মেনে ১৮ বছর হলেই ভোটার তালিকায় নাম তোলার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কোথাও কোথাও সীমান্তবর্তী এলাকায় ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত