হাসিমুখে অমিত শাহের সঙ্গে করমর্দন, ধোনিকে নিয়ে জল্পনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাসিমুখে ধোনির হাত মেলানোর একটি ছবি ভাইরাল হওয়ার পর এমনই জল্পনা শুরু হয়েছে নেটিজেনরদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনি কি এবার বিজেপির হয়ে ব্যাট ধরছেন ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাসিমুখে ধোনির হাত মেলানোর একটি ছবি ভাইরাল হওয়ার পর এমনই জল্পনা শুরু হয়েছে নেটিজেনরদের মধ্যে। জল্পনার বিষয়ে অবশ্য দু’জনের কেউ মুখ খোলেননি।

ইন্ডিয়া সিমেন্টসের ৭৫তম বর্ষ উদযাপনে শনিবার চেন্নাইয়ে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে হাজির ছিলেন ইন্ডিয়া সিমেন্টসের ভাইস চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এন শ্রীনিবাসন, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। ২০১৩ সালে ধোনিকে ইন্ডিয়া সিমেন্টসের ভাইস-প্রেসিডেন্ট করা হয়েছিল। চলতি বছরের মার্চে দুটি ব্র্যান্ডের প্রচারের তাঁকে বেছে নেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানের যে ছবি পোস্ট করা হয়েছে ইন্ডিয়া সিমেন্টসের ফেসবুক পেজে, তাতে অমিত শাহের সঙ্গে হাসিমুখে ধোনিকে দেখা গিয়েছে। ওই ছবিতে দেখা গিয়েছে, একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন শাহ। কিছুটা কোণাকুণিভাবে দাঁড়িয়ে আছেন ধোনি। হাসিমুখে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। একেবারে ফর্ম্যাল পোশাক পরেছিলেন মাহি। সেইসঙ্গে আরও একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, একেবারে হাসিমুখে শাহের সঙ্গে হাত মেলাচ্ছেন ধোনি। 

সেই ছবি দেখেই নেটিজেনদের একাংশ কানাঘুষো শুরু করেছেন, তাহলে কি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে চলেছেন ধোনি? এক নেটিজেন টুইটারে বলেন, ‘আবারও ভারতের হয়ে ব্যাট ধরবেন ধোনি? আবারও দেশের সেবার জন্য বিজেপিতে যোগ দেবেন ধোনি?’ একজন বলেন, ‘এরপর কী? বিজেপিতে যোগ দেবেন দেবেন এমএসডি?’ একজন আবার বলেন, ‘ধোনিজি যখন (দেখা) করেছেন, তখন কিছু ভেবেচিন্তেই করেছেন।’

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য