পাকিস্তানে জোড়া জঙ্গি হামলায় নিহত দুই সেনা সহ আট নিরাপত্তা রক্ষী

কয়েক ঘন্টার ব্যবধানে টিটিপি’র জোড়া হামলায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ: ফের জঙ্গি তাণ্ডবের সাক্ষী থাকল আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া। মঙ্গলবার রাতে বাজাউর জেলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান। আর তার কয়েক ঘন্টা বাদে বুধবার লক্কি মারওয়াত জেলায় পুলিশের টহলদারি গাড়ির উপরে জঙ্গিদের আক্রমণে প্রাণ হারিয়েছেন ছয় পুলিশ কর্মী। কয়েক ঘন্টার ব্যবধানে টিটিপি’র জোড়া হামলায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত কয়েক বছর ধরেই আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে টিটিপি জঙ্গিরা। কুখ্যাত সন্ত্রাসী বায়তুল্লা মেহসুদ প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠনটি বরাবরই পাকিস্তানের শাসকদের বিরোধী। কার্যত আফগানিস্তানের তালিবানদের মদতেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য কায়েম করেছে। আট বছর আগে ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিল টিটিপি জঙ্গিরা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাজাউর প্রদেশের হিলাল খেল এলাকায় টিটিপি জঙ্গিদের সঙ্গে পাক সেনা জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। গুলিতে ল্যান্সনায়ক ইমতিয়াজ খান ও নায়েক তাজ মহম্মদ নামে দুই পাক সেনা প্রাণ হারান। সেনাদের পাল্টা গুলিতে এক জঙ্গি খতম হয়েছে। মৃতের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে, রাজধানী পেশোয়ারের  ২০০ কিলোমিটার দূরে লক্কি মারওয়াতে পুলিশের টহলদারি গাড়িতে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। স্বয়ংক্রিয় রাইফেলের গুলিবৃষ্টির সামনে প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পাননি পুলিশ কর্মীরা। জঙ্গিদের গুলিতে ছয় পুলিশ কর্মী মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন।’

বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর