৭০০ টি পাইরেসি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

কিছুদিন আগেই বলি প্রযোজকরা বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে বেআইনিভাবে মুক্তিপ্রাপ্ত ভুজ-এর কপি স্ট্রিমিং করা থেকে বিরত রাখার জন্য একটি মামলা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নানা স্পাইরেসি ওয়েব সাইটগুলি থেকেই ফাঁস হয়ে যাচ্ছে একাধিক বলিউড চলচ্চিত্রের হল ক্লিপিংস। যার ফলে মানুষ সহজেই প্রেক্ষাগৃহে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ না করে এই ফাঁস হয়ে যাওয়া ওয়েব প্লাটফর্মগুলি থেকেই মুক্তিপ্রাপ্ত ছবি ডাউনলোড করে নিচ্ছে। যার কারণ ভুগতে হয় চলচ্চিত্রের নির্মাতাদের।

মানুষ হলমুখী না হওয়ার কারণে ছবিটির ব্যবসা করতে ব্যর্থ হয়। সম্প্রতি দিল্লি হাইকোর্ট স্থায়ীভাবে ৭০০ টিরও বেশি অনলাইন ওয়েবসাইট থেকে বেআইনিভাবে অজয় দেবগন অভিনীত ‘Bhuj: The Pride Of India’ ছবিটির স্ট্রিমিং প্রক্রিয়া নিষিদ্ধ করেছে। পাশাপাশি হাইকোর্ট এহেন “দুর্বৃত্ত” ওয়েবসাইট গুলিকে ব্লক করার আদেশ নিশ্চিত করেছে। কিছুদিন আগেই বলি প্রযোজকরা বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে বেআইনিভাবে মুক্তিপ্রাপ্ত ভুজ-এর কপি স্ট্রিমিং করা থেকে বিরত রাখার জন্য একটি মামলা করেছিলেন। বৃহস্পতিবার বিচারপতি প্রতিমা এম সিং এই মামলার রায় দিয়েছেন।

গত আগস্টে, আদালত বাদীপক্ষের যেকোনো ছবির কপিরাইট এবং সম্প্রচারের পুনরুৎপাদন অধিকার লঙ্ঘন করার জন্যে মোট ৪২টি ওয়েবসাইটকে নিষিদ্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে দেখা গিয়েছিল যে, আরও ৬৮৯ টি অতিরিক্ত ওয়েবসাইট অবৈধভাবে ২০২১ সালে ১৩ অগস্ট মুক্তিপ্রাপ্ত বলি সুপারস্টার অজয় দেবগন অভিনীত ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ সিনেমাটির স্ট্রিম করা হচ্ছিল৷ সম্প্রতি একটি স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে আদালত থেকে সমস্ত দুর্বৃত্ত ওয়েবসাইটের বিরুদ্ধে তাঁদের নির্দিষ্ট ডোমেইনগুলি অবরুদ্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে ১৩ অগস্ট মুক্তি পেয়েছিল, বলি সুপারস্টার অজয় দেবগন অভিনীত ‘Bhuj: The Pride Of India’। ছবিটি বক্সঅফিসে দারুণ আয় করেছিল।

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি