নয়া রাজ্যপাল পেল বাংলা, দায়িত্ব পেলেন সি ভি আনন্দ বোস

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে লড়ার জন্য বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েক মাস বাদে নতুন রাজ্যপাল পেল বাংলা। জগদীপ ধনকড়ের স্থলাভিষিক্ত হয়ে রাজভবনে আসছেন প্রাক্তন আমলা সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত ৭১ বছর বয়সী প্রাক্তন আমলা। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে লড়ার জন্য বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তাঁর জায়গায় এতদিন অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন মণিপুরের রাজ্যপাল লা গনেশন।

১৯৫১ সালে কেরলের কোয়েত্তামে জন্ম বাংলার প্রাক্তন রাজ্যপালের। ছোটবেলা থেকেই পড়াশোনায় চৌখস। পরিবেশে পিএইচডি ডিগ্রিধারী সি ভিআনন্দ বোস ১৯৭৭ সালে আইএসএস হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৫ সালে কোল্লামের জেলাশাসক থাকাকালীন পরিবেশের কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দাদের জন্য নির্মিতি কেন্দ্র নামে পরিবেশ বান্ধব ভবন নির্মাণ করে শোরগোল ফেলে দেন। কেরল ক্যাডারের আমলা হলেও পরে ডেপুটেশনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ২০১১ সালে চাকরি জীবন থেকে অবসর নেন।

কেরলের বিখ্যাত ধর্মীয় স্থান পদ্মনাভ মন্দিরের খাজাঞ্চিখানা নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির প্রধানের দায়িত্বও পালন করেছিলেন। কর্মজীবনেই সাহিত্যের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ৭১ বছর বয়সী প্রাক্তন আমলা। ইংরেজি, হিন্দি ও মালায়ালি ভাষায় তাঁর ৩২টি উপন্যাস, গল্প ও প্রবন্ধগ্রন্থও রয়েছে। সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরাগী হিসেবেই পরিচিত বাংলার নতুন রাজ্যপাল। আর সেই সূত্রেই মেঘালয়ে কনরাড সাংমা সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন তিনি।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা