আগামী ফেব্রুয়ারি মাসেই কি রাজ্যে পঞ্চায়েত নির্বাচন?

আগামী ফেব্রুয়ারি (February) মাসে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার পিছনে রয়েছে একাধিক কারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি রাজ্যের আগামী পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) মাথায় রেখে জোর প্রস্তুতি শুরু করেছে। ভোটার তালিকা সংশোধন ও তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশনও। ভোটার তালিকা তৈরির কাজ শুরু করলেও এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন হতে পারে।

ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার পিছনে রয়েছে একাধিক কারণ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুর্নবিন্যাস ও সংরক্ষণের চূড়ান্ত তালিকা চলতি নভেম্বর মাসের ২৫ তারিখে প্রকাশিত হবে। এর পরেই নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির পদ সংরক্ষণের কাজ শুরু করবে। এই প্রক্রিয়া চলবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ডিসেম্বর মাসের মধ্যে কমিশন এই প্রক্রিয়া শেষ করতে পারলে আগামী ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত ভোট হওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না৷ প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন৷ ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকও সেরে ফেলেছে কমিশন।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসে যদি রাজ্যে পঞ্চায়েত নির্বাচন না হয়, তবে সেক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ আরও কয়েকমাস পিছিয়ে যাবে। কারণ ফেব্রুয়ারি মাসের শেষে রয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা৷ মাধ্যমিকের পরে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ সেক্ষেত্রে এপ্রিল মাসের আগে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব হবে না।

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়