জল খেয়েছেন দলিত মহিলা, গোমূত্র দিয়ে ট্যাঙ্ক ‘শুদ্ধ’ গ্রামবাসীদের

বিজেপি শাসিত কর্নাটকে দেখা গেল অন্য চিত্র। এক দলিত মহিলা গ্রামের ট্যাঙ্ক থেকে জল খেয়েছেন বলে সেই ট্যাঙ্ক গোমূত্র দিয়ে ‘শুদ্ধ’ করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্নাটক : দেশে দলিতদের উপর অত্যাচারের ঘটনা মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে। কোথাও কোথাও এখনও তাঁদের অচ্ছুৎ করে রাখা হয়। বিজেপি শাসিত কর্নাটকে দেখা গেল অন্য চিত্র। এক দলিত মহিলা গ্রামের ট্যাঙ্ক থেকে জল খেয়েছেন বলে সেই ট্যাঙ্ক গোমূত্র দিয়ে ‘শুদ্ধ’ করা হল।

জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর কর্নাটকের চামরাজানগর জেলার হোগগোতারা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এক দলিত মহিলা। রাস্তায় তার জল পিপাসা পেলে তিনি  রাস্তার ধারে থাকা একটি জলের ট্যাঙ্ক থেকে তৃষ্ণা মেটান। ওই গ্রামে তথাকথিত উচ্চবর্ণের মানুষের বাস। তাদেরই কেউ ওই মহিলাকে জল খেতে দেখে ফেলেন। এরপর গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেন, নীচুজাতের স্পর্শে ট্যাঙ্কের জল ‘অপবিত্র’ হয়ে গিয়েছে। সেটিকে ‘শুদ্ধ’ করতে হবে। তাই ট্যাঙ্কের সব জল ফেলে দিয়ে ট্যাঙ্কটিকে গোমূত্র দিয়ে পরিষ্কার করা হয়। এই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। স্থানীয় বিচার বিভাগীয় তহসিলদার বাসবরাজ জানিয়েছেন, ঘটনার কথা শুনেছি। কিন্তু ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি। আমরা তাঁর পরিচয় জানার চেষ্টা করছি। যদি সত্যি এই রকম কোনও ঘটনা ঘটে, তাহলে আমরা মামলা করব।

ট্যাঙ্ক পরিষ্কারের কথা স্বীকার করে নিলেও ওটা যে গোমূত্র দিয়ে সাফ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন বাসবরাজ। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন গ্রামবাসীরা। তবে গ্রামে গিয়ে দেখা গেল, সেখানে বেশ কয়েকটি ট্যাঙ্ক রয়েছে। প্রত্যেকটি ট্যাঙ্কের গায়েই জ্বলজ্বল করছে লেখা, ‘এখান থেকে সবাই জল পান করতে পারেন’।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?