কাকদ্বীপে ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম ১০, প্রশ্ন কর্তৃপক্ষের ভূমিকায়

দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার কাকদ্বীপে (Kakdwip) এক ছাত্রী নিবাসে শনিবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে জখম (Injured) ১০ ছাত্রী (Students)। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার কাকদ্বীপে এক ছাত্রী নিবাসে শনিবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তড়িঘড়ি জখম ছাত্রীদেরকে চিকিৎসার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ছাত্রী নিবাস কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের হরিপুরের দক্ষিণ সরকারি স্পনসর্ড স্কুলের একটি ছাত্রী নিবাসে বহু ছাত্রী থাকেন। ওই ছাত্রী নিবাসে গ্রিলের উপর ইলেকট্রিকের ওয়্যারিংয়ের তার কোনও কারণে ঝুলে পড়েছিল। এর ফলে শনিবার রাত ১০ টা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ট হয় ১০ জন ছাত্রী। রাতে খাবার জন্য বেরিয়ে ছাত্রী নিবাসের বারান্দার গ্রিলে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয় এক ছাত্রী। তাঁকে উদ্ধার করতে গিয়ে আহত হয় আরও একাধিক ছাত্রী। সব মিলিয়ে ১০ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হয়। এমন ঘটনায় তারা চিৎকার করতে থাকে। আতঙ্কে কান্নাকাটি জুড়ে দেন অন্য ছাত্রীরা। রাতে পড়ুয়াদের এমন চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন। ঘটনাস্থলে এসে ওই পড়ুয়াদের উদ্ধার করার পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। জখম ছাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশকিছুক্ষণ ধরে চিকিৎসা করার পর শঙ্কামুক্ত হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে এই ঘটনায় ছাত্রী নিবাসের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষের গাফিলতির কারণে ১০টি প্রাণ ঝরে যেতে বসেছিল। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রিলের উপর তার কেন ঝুলে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র