মুখ্যমন্ত্রীর প্রকল্প চুরি করতে চাইছে বিজেপি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে সুকান্তকে খোঁচা ফিরহাদের

তবে গতকাল বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেন মেনে নিলেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুফল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (LAKKHIR BHANDAR) কে গত শনিবার কার্যত মান্যতা দিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDER)। এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে কটাক্ষ করে বিজেপি বলত, ‘ভিক্ষা’, ‘দয়া’। তবে গতকাল বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেন মেনে নিলেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুফল। এদিন তিনি বলেন, ‘এই বাজারে লক্ষীর ভাণ্ডারে মাসে ৫০০-১০০০ টাকায় কিছু হয় না। বিজেপি এলে মাসে ২০০০ টাকা করে দেবে’।  উল্লেখ্য, এই প্রকল্পে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পান মাসে ৫০০ টাকা। আর তফশিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত মহিলারা প্রতি মাসে পান ১০০০ টাকা করে।

এদিন সুকান্তকে কটাক্ষ করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM) বলেন, ‘মমতা আজ যেটা ভাবেন, মোদি সেটা ভাবেন আগামিকাল’। আরও বলেন, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) পদাঙ্ক অনুসরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিরহাদের অভিযোগ, বাংলার স্কিম চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে গুজরাটে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে ‘মান্যতা’ দিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার 

ফিরহাদ আরও বলেন, এই সব প্রকল্প চুরিতে আসলে মানুষেরই ভাল হয়। বাংলার মত গুজরাটের মানুষও যদি সুবিধা পান, তাহলে তো ভালোই। তিনি বলেন, এতে বিরোধ নেই তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের মাথা নত করে বলা উচিৎ, ‘আপনার চিন্তা অনুসরণ করে আমরা ধন্য’। উল্লেখ্য, বঙ্গ বিজেপির সভাপতির ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বক্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম