তরুণীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ, ধৃত প্রেমিক

খুন করে জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে তরুণীর দেহ পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে।ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকের সঙ্গে থাকবার জন্য ঘর ছেড়েছিলেন তরুণী। আর সেই প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল অবশেষে। শুধু তাই নয় খুন করে জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে তরুণীর দেহ পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ এলাকার ভালুকমাচা গ্রামে৷ ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মাটি খুঁড়ে তরুণীর দেহ উদ্ধার করবেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম তরুণ সিং৷ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ এলাকার ভালুকমাচা গ্রামের বাসিন্দা অভিযুক্ত যুবক। মৃত তরুণী পুরুলিয়া জেলার বাসিন্দা। তরুণীর সঙ্গে অভিযুক্ত তরুণ সিং-এর প্রায় ১০ বছর ধরে সম্পর্ক। ভালুকমাচা গ্রামের বাসিন্দা তরুণ সিং বিবাহিত। ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর সঙ্গে ভালুকমাচা গ্রাম সংলগ্ন একটি জঙ্গলের ভিতরে তাঁবু খাটিয়ে থাকত অভিযুক্ত। স্থানীয়রা জানান, ভালুকমাচা গ্রাম সংলগ্ন ওই জঙ্গলে ঢুকে সোমবার গ্রামবাসীরা দেখেন জঙ্গলের মধ্যে মাটি স্তূপাকৃত অবস্থায় রয়েছে। যা দেখে সন্দেহ হয় তাঁদের। এর পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। অভিযুক্ত যুবক তরুণ সিং-কে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্তের দাবি, প্রেমিকাকে তিনি খুন করেননি৷ মৃত্যুর পর কেবলমাত্র দেহ পুঁতে দিয়েছেন৷ যদিও এই দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা।

ইতিমধ্যে মাটি খুঁরে দেহ তোলার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে দেহ তোলা হবে। দেহ তোলার পর তা ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ। দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক