দুয়ায়ে সরকার: পূর্ব বর্ধমানে বিদ্যুতের নতুন সংযোগের আবেদন প্রায় পাঁচ হাজার

সাবমার্সেলের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন জানিয়েছিলেন প্রায় ৪ হাজার ৭৮৮ জন চাষি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR) হয়ে উঠেছে কল্পতরু। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। জানা গিয়েছে, সাবমার্সেলের জন্য প্রায় পাঁচ হাজার নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন জমা পড়েছে পূর্ব বর্ধমান জেলার ক্যাম্প থেকে।

জেলা প্রশাসন সূত্রে খবর, দ্রুত সংযোগের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছিল এমন সংযোগও আবার নতুন করে চালু করা হবে। আবেদন পত্র ও নথি খতিয়ে দেখার পরেই দেওয়া হচ্ছে সংযোগ। সাবমার্সেলের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন জানিয়েছিলেন প্রায় ৪ হাজার ৭৮৮ জন চাষি। এঁদের মধ্যে ৭৯৫ জন ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন বিদ্যুৎ সংযোগ। আর নতুন করে সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে ৬৩৭ জনকে।

এবারের দুয়ারে ক্যাম্পে বিশেষ জোর দেওয়া হয়েছিল বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে। বলা হয়েছিল, ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে বকেয়া বিদ্যুৎ বিল জমা দেওয়া হলে উপভোক্তারা ছাড় পেতে পারেন ৫০ শতাংশ পর্যন্ত। এরফলে রাজ্যের কোষাগার যেমন ভরবে, তেমনই উপভোক্তারাও সুবিধা পাবেন। আর তাতেই মিলেছে সাফল্য। প্রায় ৬ হাজার ৪২৩টি বকেয়া বিল মিটেছে।

শীতের চাষের মরশুমে হাসি ফুটেছে চাষিদের মুখে। ‘দুয়ারে সরকার’কে ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলা। সেই জেলায় চাষিদের মুখে হাসি মানে রাজ্য শস্য শ্যামলা। জেলা প্রশাসন সূত্রে খবর, বাকি জমে থাকা আবেদন খতিয়ে দেখে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সূত্রের খবর, সমস্ত আবেদনকারী চলতি ডিসেম্বরেই পরিষেবা পেয়ে যাবেন।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব