ডেডলাইন ৩১ ডিসেম্বর, এসএসসির কাছে বিশেষ তথ্য তলব আদালতের

সোমবারে বিচারপতির নির্দেশ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি’র সমস্ত বেআইনি সুপারিশ জমা দিতে হবে আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দেরি নয়। পুরনো বছরেই জেনে নিতে চায় আদালত। হাইকোর্টের (HC) নির্দেশ, চলতি বছরের শেষ দিনেই জানাতে হবে তলব করা তথ্য। এসএসসি’র কাছে গ্রুপ ডি (GROUP D) নিয়ে বিশেষ একটি তথ্য তলব করেছেন বিচারপতি।

সোমবারে বিচারপতির নির্দেশ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি’র সমস্ত বেআইনি সুপারিশ জমা দিতে হবে আদালতে। উল্লেখ্য, নবম-দশম শ্রেণি, একাদশ-দ্বাদশ শ্রেণি’র শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি এবং গ্রুপ ডি’তে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে। গ্রুপ ডি নিয়ে চলা একটি মামলার শুনানিতেই সোমবার এই নির্দেশ দেন বিচারপতি। 

প্রসঙ্গত, গ্রুপ ডি বেআইনি নিয়োগের তথ্য উঠে আসার পরে চাকরি গিয়েছে একাধিক জনের। নিজাম প্যালেসে তলব করে এমন প্রায় ৫০ জনকে জেরা করেছে সিবিআই। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে পারেন এসএসসি’র গ্রুপ ডি তদন্তে নেমে ৫৪২ জনের মধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে মাত্র ১৬ জনকে। আর তার জন্য সময় নিয়েছে দীর্ঘ ৭ মাস! এই তথ্য পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি। তিনি বলেছিলেন, খুব ধীরে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্তব্য করেন, কেন এভাবে কাজ করছে সিবিআই সিট, তা একমাত্র তারাই জানে। এরপরেই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, আগামী ২১ দিনের মধ্যে বাকি সকলকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তদন্তের তথ্য পর্যবেক্ষণ করার পরে তিনি বলেছিলেন, আগের ১৬ জনকে আরও জিজ্ঞাসাবাদ করলে আরও নতুন তথ্য উঠে আসতে পারে। ওই দিন তিনি পুনর্গঠন করেছিলেন সিটের। গত ১৮ নভেম্বর সিট প্রধান হিসেবে তিনি ঘোষণা করেছিলেন অশ্বিন সেনভি’র নাম।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা