আবাস যোজনায় অনিয়ম রুখতে নবান্নের নির্দেশে তৈরি হল বিশেষ দল

রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ আবাস যোজনার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনা’র বন্টন আদৌ ঠিকঠাক হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে বিশেষ পর্যবেক্ষক দল। নবান্নের সেই বিশেষ দলে থাকবেন ২১ জন উচ্চপদস্থ আধিকারিক। উল্লেখ্য, রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ আবাস যোজনার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

জানা গিয়েছে, বিশেষ এই দলে থাকবেন ৩ জন আইএএস পদমর্যাদার আধিকারিক। পর্যবেক্ষক দল খতিয়ে দেখবে নবান্নের ঠিক করে দেওয়া ১৫ দফা গাইডলাইন আদৌ ঠিকঠাক ভাবে মানা হচ্ছে কি না।

উল্লেখ্য, আবাস যোজনার (AWAS YOJANA) জন্য বকেয়া টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। এই টাকায় রাজ্যের গ্রামাঞ্চলে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি হবে। রাজ্যের ‘আবাস প্লাস’ তথ্য ভাণ্ডারে ইতিমধ্যেই জমা পড়েছে ৪৯ লক্ষ ২২ হাজার আবেদনকারীর নাম। এই তালিকা থেকেই অগ্রাধিকারের ভিত্তিতে হবে বাড়ি।

অন্যদিকে, তথ্য খতিয়ে দেখার কাজ করবেন গ্রামীণ পুলিশ, আশাকর্মী, প্রাণি বন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী এবং গ্রাম পঞ্চয়েতের কর্মীদের নিয়ে গঠিত দল। জানা গিয়েছে, ১০ শতাংশ তথ্য বিডিও অফিস, ৩ শতাংশ মহকুমা শাসক অফিস থেকে যাচাই হবে ও ২ শতাংশ তথ্য যাচাই করবেন জেলাশাসক। বিডিও অফিসের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করবে ওসি এবং আইসি। অভিযোগ এলে এলাকায় গিয়ে তা তদন্ত করবেন বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। কোনও আবেদন বাতিল হলে নতুন নামের অনুমোদন হবে গ্রামসভার উপস্থিতিতে।

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী