পার্ক সার্কাসে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি, চালক পলাতক

গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও গুরুতর জখম হননি কেউ। গাড়িতে থাকা চালক-সহ তিন জন মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি (Private Car)। শনিবার সাত সকালে পার্ক সার্কাসে এই দুর্ঘটনা (Road Accident) ঘটেছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও গুরুতর জখম হননি কেউ। গাড়িতে থাকা চালক-সহ তিন জন মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক ও যাত্রীরা পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পার্ক সার্কাস ৭ পয়েন্টের দিকে যাওয়ার সময় একটি ব্যক্তিগত চার চাকার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার পর উলটে যায় গাড়িটি। শীতের সকালে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে জড়ো হন বেশকিছু মানুষ। চালক ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের বাঁচাতে তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। গাড়ি থেকে চালক–সহ তিনজনকে বের করে আনেন উদ্ধারকারীরা। কিন্তু গাড়ি থেকে তিনজনকে বের করে আনার পরেই পালিয়ে যান তারা। স্থানীয়দের দাবি, গাড়ির চালক-সহ গাড়িতে থাকা তিন জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তিন জনের কোনও গুরুতর আঘাত হয়নি বলে জানান তাঁরা।

এই দুর্ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি বাজেয়াপ্ত করেছে। গাড়িতে যারা ছিলেন তাদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মালিক আসলে কে তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির নম্বর দিয়ে মোটর ভেহিকেল্স থেকে তথ্য জানার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পাশাপাশি ব্যস্ত রাস্তায় কীভাবে এমন ঘটনা ঘটল তা জানার জন্য ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়