চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশে রাজ্যস্তরে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে উজ্জ্বীবিত উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তারা এবার রাজ্যস্তরে এই কর্মসূচি পালন করবে। কর্মসূচি শুরু হবে রবিবার বারাবাঙ্কি থেকে। কর্মসূচি শেষ হবে আগামী ২১ ডিসেম্বর।

কর্মসূচির খবর দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি নুকুল দুবে জানিয়েছেন, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় ব্যাপক সাড়া পড়েছে। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা-কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে রাজ্যস্তরেও এবার ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ, রবিবার থেকে শুরু হবে যাত্রা, শেষ হবে ২১ ডিসেম্বর। পদযাত্রা উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় যাবে। পদযাত্রায় থাকবেন উত্তর প্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি ব্রিজলাল খাবড়ি। জানা গিয়েছে, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা উত্তরপ্রদেশেও যাবে।

এদিকে, রাহুল গান্ধি রবিবার থেকে ফের শুরু করেন ভারত জোড়ো যাত্রা। শুরু হয় রাজস্থানের বুন্দি থেকে। রাজস্থান থেকে রাহুল গান্ধি যাবেন সিমলা। মুখ্যমন্ত্রী পদে সুখবিন্দর সিং সুকুর শপথগ্রহণ অনুষ্ঠানে তার থাকার কথা।

দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ নিজের টুইটার হ্যান্ডেল টুইট করে এই কর্মসূচির খবর দিতে গিয়ে জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রা ৯৫তম দিনে পড়ল। রবিবার রাহুল গান্ধি পদযাত্রা শেষে চলে যাবেন শিমলা। সুখবিন্দর সিংয়ের মুখ্যমন্ত্রীপদে শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জু খাড়গে। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে রাহুল বিকেলে রাজস্থান ফিরে আসবেন। সোমবার সকালে শুরু করবেন যাত্রা।

আরও পড়ুন শুরু রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ