চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের জমি বেদখল

আন্তর্জাতিক ডেস্ক:  বেহাত পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের জমি। বেহাত হওয়া জমির পরিমাণ ১১,২০০ বর্গফুট। বাংলাদেশ দূতাবাসের মালিকানাধীন জমিতে বেআইনিভাবে দেওয়াল তুলেছে তাজিকিস্তান। দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে ওই জমিটি ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসকে দেওয়া হয়েছিল।

ইসলামাবাদ-ঢাকা দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ সরকারকে পাকিস্তান ১১,২০০ বর্গফুট জমি উপহার দিয়েছিল। পরিবর্তে ঢাকাও ইসলামাবাদকে এক খণ্ড জমি দেয়। নিউজডে পাকিস্তান-য়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে বাংলাদেশের মালিকানাধীন ওই ১১,২০০ বর্গফুট জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল তাজিকিস্তান। জমি দখল নিতে তারা দেওয়ালও তোলে। ঢাকার তরফে এই নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জমি দখলের অভিযোগ জানিয়ে ইসলামাবাদের মেয়র এবং ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) তৎকালীন প্রধান শেখ আনসার আজিজকে ২০১৭ সালে একটি চিঠি লিখেছিলেন পাকিস্তানে বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার তারিক আহসান। চিঠিতে বলা হয়, ‘ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় তাজিকিস্তান দূতাবাস সংলগ্ন বেদখল জমি উদ্ধারে বাংলাদেশ তাৎক্ষণিক ব্যবস্থা চায়।’ এ বিষয়ে পাকিস্তানে বাংলাদেশ নথিপত্র বিভাগের প্রধান মোস্তাফা জামিল জানিয়েছে, বেদখল হওয়া জমি নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রক এবং সিডিএ-য়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা যায় দ্রুত এই সমস্যা কেটে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ