উদ্বোধনের আগেই বিহারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

বেগুসরাইয়ের সাহেবপুর কামালের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সময়টা সত্যিই ভাল যাচ্ছে না। মদমুক্ত রাজ্য হওয়া সত্বেও সম্প্রতি বিহারের সারণ জেলার ছাপরায় বিষ মদ খেয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ওই ঘটনা নিয়ে অস্বস্তি কাটতে না কাটতেই এবার বেগুসরাইয়ের সাহেবপুর কামালে বুড়ি গন্ধক নদীর উপরে নির্মিত একটি নতুন ব্রিজের মাঝের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবুও বিড়ম্বনায় পড়েছে নীতীশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেগুসরাইয়ের সাহেবপুর কামালে বুড়ি গন্ধক নদীর দুপারে থাকা অশোক কীর্তি টোল ও বিষ্ণুপুরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ২০৬ মিটার লম্বা ব্রিজটি নির্মিত হয়েছিল। মুখ্যমন্ত্রী নাবার্ড যোজনার অধীনে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ব্রিজটি। ২০১৭ সালে ব্রিজটি সম্পূর্ণ হলেও অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়ায় অব্যবহৃত অবস্থায় পড়েছিল। গত কয়েকদিন আগেই ব্রিজের মাঝের অংসে ফাটল লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি প্রশাসনের গোচরেও এনেছিলেন তাঁরা। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

আজ রবিবার সকালে আচমকাই ব্রিজের মাঝের অংশ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতা সঞ্জয় যাদবের অভিযোগ, নির্মাণকার্যে দুর্নীতি হওয়ার কারণেই ব্রিজ ভেঙে পড়েছে। ব্রিজটি ব্যবহার না হওয়ায় বহু প্রাণ বেঁচে গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর