হরিশচন্দ্রপুরে বিক্ষোভের জেরে পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশচন্দ্রপুর: আবাস যোজনার সাহায্য পাওয়া নিয়ে বিক্ষোভ জারি জেলায় জেলায়।এবার বিক্ষোভের জেরে পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীদের একাংশ। চূড়ান্ত হট্টগোল হয় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur P.S.) পুলিশ।ঘণ্টা তিনেক পরে পুলিশের মধ্যস্থতায় পঞ্চায়েত (Panchayet) দফততের গেট খুলে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১টা নাগাদ।ওই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা ছাড়াও ১৭ টি বুথের বিভিন্ন দলের বঞ্চিত উপভোক্তারা এদিন বিক্ষোভে সামিল হন।

বঞ্চিত গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা শেষ হওয়ার পর মঙ্গলবার পঞ্চায়েতে উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়।কিন্তু,সেই তালিকায় প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়েছে।নাম এসেছে পঞ্চায়েত সদস্য ও তার পরিবার,চাকরিজীবী ও পাকা বাড়ির মালিকদের।গরীব মানুষেরা কাটমানি দিতে পারেনি বলেই তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে বলে পঞ্চায়েত প্রধান,উপ প্রধান ও পঞ্চায়েত সদস্যেদের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন বিক্ষোভকারীরা।

তাঁদের বক্তব্য,সমীক্ষা করার আগে পর্যন্ত তাদের আবাস যোজনা তালিকায় নাম ছিল। কিন্তু,পরে নতুন তালিকায় তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাঁদের আরও দাবি,তাঁদের প্রত্যেকের মাটি,খড় ও টিনের চালের বাড়ি রয়েছে।ফলে তাঁরা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য।তা সত্ত্বেও কেন তাঁদের এই তালিকা থেকে বাদ দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তোলেন।সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সার্ভে করে পঞ্চায়েতে সার্ভের তালিকা জমা করলে পঞ্চায়েত থেকেই পঞ্চায়েত সদস্য,প্রধান ও উপ প্রধানের যোগ সাজশে‌ প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য প্রভোক্তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনায় বিডিওর (BDO) কাছে পুনরায় তদন্তের আর্জি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা