স্টুডেন্ট ক্রেডিট কার্ডে হাজার কোটি টাকার বেশি ঋণদান, সাফল্য রাজ্যের

ঋণ নেওয়ার পরিমাণ পেরিয়েছে হাজার কোটি টাকার বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টুডেন্ট ক্রেডিট কার্ড (STUDENT CREDIT CARD) প্রকল্প মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (MAMATA BANERJEE) মস্তিষ্কপ্রসূত। তাঁর এই ড্রিম প্রোজেক্ট আবারও পেল সাফল্য। এই প্রকল্পে শিক্ষাগ্রহণের জন্য বিপুল ঋণ পায় শিক্ষার্থী। আর এই কার্ডেই ঋণ নেওয়ার পরিমাণ পেরিয়েছে প্রায় হাজার কোটি।

জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম মাসেই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা পেরিয়ে যাবে প্রায় ৮২ হাজার। খবর, এই প্রকল্পে ৩৭ হাজার ৭৮২ জন ঋণ পেয়েছেন। চলতি মাসেই ঋণ অনুমোদন হবে আরও প্রায় ২১ হাজার জনের। শুধু তাই নয়, নতুন বছরের প্রথম ১৫ দিনের মধ্যেই আরও ২১ হাজার জন যাতে ঋণ পায় সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, গত প্রায় ৮ মাসে অনুমোদিত হয়েছে ১হাজার ১০৫কোটি টাকার বেশি ঋণ। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তাহারে প্রতিশ্রুতি ছিল এই প্রকল্পের। মসনদে বসার পরে এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ঋণ নিলে গ্যারেন্টার থাকে রাজ্য সরকার। ঋণ নেওয়া যায় ১০ লক্ষ টাকা পর্যন্ত।  

আরও পড়ুন: সরকারি প্রকল্পের টাকা দিতে ঢিলেমি করছে ব্যাঙ্ক, কড়া বার্তা মুখ্যসচিবের 

আজ রাজ্যের অর্থসচিব অমিত মিত্র এবং নবান্নের শীর্ষ আধিকারিকরা স্টেট লেবেল ব্যাঙ্কার কমিটির সঙ্গে আলোচনায় বসেন। সেখানেই উঠে আসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গ। 

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে রিভিউ মিটিং করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উষ্মা প্রকাশ করে তাঁর প্রশ্ন ছিল, সরকারি প্রকল্পের টাকা দিতে কেন ঢিলেমি করছে কিছু ব্যাঙ্ক? উল্লেখ্য, ওইদিন মৎস্যজীবী ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা নিয়ে বেশি উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্য সচিব। তাঁর প্রশ্ন, অনুমোদনের জন্য এত দীর্ঘ সময় লাগে কেন? শুধু তাই নয়, নবান্নের শীর্ষ আধিকারিকদের প্রশ্ন ছিল, বিভিন্ন সরকারি প্রকল্পে ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেই কেন সুদের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে? ওই দিন সবচেয়ে বেশি উষ্মা প্রকাশ করা হয়েছিল, উত্তরবঙ্গের একটি ব্যাঙ্ককে নিয়ে। নির্দেশ দেওয়া হয়েছিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পগুলির অনুমোদন যেন সমস্ত ব্যাঙ্ক আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দিয়ে দেয়।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা