চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নভেম্বরের মাঝামাঝি নামবে শীত, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নভেম্বর শুরুর দিন থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। কোথাও-কোথাও ঠাণ্ডার অনুভূতিও মিলছে। যদিও তাপমাত্রার পতন ঘটলেও শীতের পুরোপুরি আমেজ পেতে আর বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। মঙ্গলবার আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে শীতের আমেজ মিলতে শুরু করবে। আর ডিসেম্বরে শৈত্যপ্রবাহ চলতে পারে।

ক্যালেন্ডার অনুযায়ী, এখনও শীত আসার সময় হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শীতকাল শুরুর কথা। কিন্তু এবার অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। এমনকি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভোরের কুয়াশাও দেখা যাচ্ছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের ডিমলায়। সেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার যেভাবে পতন ঘটছে তাতে এবার দেশে আগেভাগেই শীত আসছে কিনা তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার আবহবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, ‘তাপমাত্রা কিছুটা কমলেও এই মুহুর্তেই শীতের আমেজ মিলবে না। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীত নামবে, আর ডিসেম্বরে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু এলেই শীত পড়বে। কার্তিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ