ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা

এ নিয়ে টানা ১০ বার আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচিত হলেন বঙ্গববন্ধু কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রত্যাশামতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফের নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ২২ তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বঙ্গবন্ধু কন্যাকে সভানেত্রী হিসেবে নির্বাচিত করা হয়। সভানেত্রী হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু। সমর্থন জানান মোস্তাফিজুর রহমান ফিজার। সভাপতি পদে আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার নাম সভানেত্রী হিসেবে ঘোষণা হয়। উপস্থিত প্রতিনিধিরা করতালি ও শ্লোগানের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে অভিনন্দন জানান। শেখ হাসিনার পাশাপাশি শাসকদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে টানা তিনবার নির্বাচিত হলেন তিনি।

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আওয়ামী লীগের ২২ তম সম্মেলনের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে শেখ হাসিনা। দলী পতাকা উত্তোলন করেন দলের বিদায়ী সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা ওড়ান দুজনে। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা। ভাষণে রুশ-ইউক্রেন যুদ্ধ, রাশিয়া সহ বিভিন্ন দেশের উপরে নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ উগরে দেন আওয়ামী লীগের কাণ্ডারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা যুদ্ধ চাইনা। কোনও দেশের প্রতি নিষেধাজ্ঞা চাপানো হোক তা চাই না।’

আগামী ২০২৪ সালের গোড়ার দিকে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে শাসকদলের জাতীয় সম্মেলন যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সম্মেলনে বিরোধী দল বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তাঁদের কেউই এদিন সম্মেলনে আসেননি।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য