যত মত তত পথ, বেলুড় মঠ ভরে ওঠে ক্যারলের সুরে

জনশ্রুতি, ভক্ত যদু মল্লিকের বৈঠকখানায় মা মেরির কোলে শিশু যীশুর ছবি দেখে বিভোর হয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ।

Share:

নিসর্গ নির্যাস মাহাতো: ‘যত মত তত পথ’ শিখিয়েছিলেন তিনিই। তিনি রামকৃষ্ণ পরমহংস দেব (RAMAKRISHNA)। পুজোপাঠ, বাইবেল, নামাজ কিছুই বাদ দেননি তিনি। তাঁর মতে আলাদা আলাদা ধর্ম আসলে ঈশ্বর লাভের ভিন্ন ভিন্ন পথ। তিনি চাইতেন সমন্বয়। বড়দিন (CHRISTMAS) উপলক্ষ্যে বেলুড়মঠ সহ রামকৃষ্ণ মিশনগুলি ভরে ওঠে ক্যারলের সুরে।

মঠগুলিতে রাখা হয় মা মেরির কোলে যীশু (JESUS), যীশু খ্রিস্টের জন্মগ্রহণ মুহূর্ত বা যীশুর ছবি। ফুল ও মালায় সাজানো হয়। নিবেদন করা হয় চকোলেট, কেক এবং বিভিন্ন রকমের শরবত। পাঠ করা হয় বাইবেল। আর চত্ত্বর ভরে ওঠে ক্যারলের সুরে। মোমবাতি রাখা হয় যীশুর প্রতিকৃতির কাছে। ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয় বিশেষ এই অনুষ্ঠান।

জনশ্রুতি, ভক্ত যদু মল্লিকের বৈঠকখানায় মা মেরির কোলে শিশু যীশুর ছবি দেখে বিভোর হয়ে গিয়েছিলেন। এরপরে একদিন শম্ভু মল্লিকের বাড়িতে যীশুর জীবনী এবং বাইবেল পাঠ শুনেছিলেন।

শোনা যায়, ১৮৮৬ সালের ২৪ ডিসেম্বর  (সম্ভবত) হুগলি জেলার আটপুরে প্রেমানন্দ মহারাজ (বাবুরাম)- এর বাড়ির বাগানে ধূনি জ্বালিয়ে যীশু খ্রিস্টের জীবনী শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ (SWAMI VIVEKANANDA)। পাঠ করেছিলেন বাইবেল।

রামকৃষ্ণ মতাদর্শে কোনও ধর্মের সঙ্গেই বিরোধ থাকা উচিৎ নয়। বরং সার খুঁজে চলাই সত্য। তিনি মনে করতেন, সকল ‘ওপরওয়ালা’ আসলে এক।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর