বাংলাদেশের স্বপ্ন পূরণ, মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে নাম ফলক উন্মোচন করে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাফল্যের নতুন মাইলফলক ছুঁল বাংলাদেশ (Bangladesh)। বুধবার সেদেশে চালু হল মেট্রোরেল (Metro Rail) পরিষেবা। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shaikh Hasina) সকাল ১১টা নাগাদ মেট্রোরেলের উদ্বোধন করেন। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে নাম ফলক উন্মোচন করে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বুধবার উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রো রেলের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর মেট্রো প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। ছয় বগি বিশিষ্ট ১০ জোড়া ট্রেন চলাচল করবে আপাতত। বাংলাদেশের মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। পরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং দুই ট্রেন চলাচলের মাঝে সময়ের ব্যবধান কমানো হবে। পূর্ণ গতিতে ট্রেন চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি করে মেট্রোর ট্রেন চলবে। বাংলাদেশ মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, প্রতিটি স্টেশনে, যাত্রীদের ওঠা ও নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। একটি ট্রেন ২ হাজার ৩০০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণের দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রো পরিচালনার দায়িত্বও এই সংস্থার উপর রয়েছে। এদিন সংস্থাটির তরফে জানানো হয়েছে, প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। এই রুটে পৌনে ১২ কিলোমিটারের পথ পাড়ি দিতে মেট্রোর সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব