প্রয়াত রাজ্যের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজ্যের খাদ্য ও প্রক্রিয়া করন দফতরের মন্ত্রী তথা সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহাকে বৃহস্পতিবার ১০টা ৪০ মিনিট নাগাদ বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আচমকা বুকে ব্যথা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তড়িঘড়ি চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে নেন। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যে তাঁর প্রয়াণ ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা ২ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুব্রত সাহা। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ৫ ডিসেম্বর ১৯৫৩ সালে জন্ম গ্রহণ করেন সুব্রত সাহা।

রাজ্যের মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সাগরদিঘির ৩ বারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

আজ যাদবপুর 8B মোড়ে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩