Loading live market data...
Loading active stocks...
Connecting...

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন ভবনের ভিত পুজোতে অভিষেক

রবিবার ভিত পুজোর মাধ্যমে তপসিয়ার তৃণমূল ভবনে (Trinamool Bhaban) শুরু হতে চলেছে কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের (TMC) ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর (Foundation Day) দিনে শুরু হচ্ছে নতুন ভবন নির্মাণের কাজ। রবিবার ভিত পুজোর মাধ্যমে তপসিয়ার তৃণমূল ভবনে (Trinamool Bhaban) শুরু হতে চলেছে নির্মাণ কাজ। এদিন ভিত পুজোতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত পুরনো তৃণমূল ভবন (Trinamool Bhaban) ভেঙে নতুন করে তৃণমূল ভবন গড়ে তোলা হবে। নতুন ভবনের ভিত পুজোতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee), সুজিত বসু (Sujit Basu), অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং আরও অনেকে। নতুন দলীয় কার্যালয়ের ভিত পুজো ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

উল্লেখ্য ১৯৯৮ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। ৩৬ জি, তপসিয়া রোডের তৃণমূল ভবন পথ চলা শুরু করেছিল ২০০৪ সালে। সে বছর লোকসভা নির্বাচনের আগে পথচলা শুরু করেছিল তৃণমূল ভবন। তার পর থেকে তপসিয়ার ওই ভবনে কোনও সংস্কার হয়নি। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর দলীয় কার্যালয়কে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূল সূত্রে খবর, নতুন ভবনটি ঝাঁ চকচকে করে গড়ে তোলা হবে। নতুন দলীয় ভবনে শীর্ষ নেতাদের বসার জন্য পৃথক ঘরের ব্যবস্থা থাকবে। পৃথক বসার ব্যবস্থা থাকবে শাখা সংগঠনের শীর্ষ নেতাদের জন্যও। সেইসঙ্গে তৃণমূলের জেলা স্তরের কর্মীদের জন্য থাকবে আলাদা আলাদা বসার ব্যবস্থা। প্রেস কনফারেন্স এর জন্য থাকবে আলাদা বড় ঘর। শুধু তাই নয় ভার্চুয়াল বৈঠকের জন্যও উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে নতুন তৃণমূল ভবনে। এ ছাড়াও থাকবে ক্যান্টিন, গাড়ি রাখার পার্কিং লটও।

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি