সাড়ম্বরে- আন্তরিকতায় পালিত হল কল্পতরু উৎসব

রামকৃষ্ণ পরমহংসদেব এই দিনে বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংরেজি নববর্ষ (HAPPY NEW YEAR) আজ। ১ জানুয়ারি দিনটি কল্পতরু উৎসব পালিত হয়। বছরের প্রথম দিনে অন্যান্য বারের মতো এবারেও সাড়ম্বরে এবং আন্তরিকতার সঙ্গে পালিত হল কল্পতরু উৎসব।

দক্ষিণেশ্বর অবতারিণী মন্দির, কাশিপুর উদ্যানবাটী, বিভিন্ন রামকৃষ্ণ মঠ এবং মিশন, বেদান্ত সোসাইটিতে দিনটি উদযাপন করা হয়। বছরের প্রথম দিনে ভক্তরা পুজো দিয়েছেন কালীঘাট, লেক কালীবাড়ি মন্দিরেও।

১৮৮৬ সালের ১ জানুয়ারি। ওই দিন তিনি ছিলেন গৃহস্থ শিষ্যদের সঙ্গে। কথিত আছে, ওই দিন তিনি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে হাঁটতে হাঁটতে কথাও বলেছিলেন। বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’। এরপরে সমাধিস্থ হয়ে প্রত্যেক শিষ্যদের স্পর্শ করেছিলেন তিনি। এই দিনটি’ই কল্পতরু দিবস হিসেবে পরিচিত। পরবর্তীকালে এই দিনটি হয়ে ওঠে কল্পতরু উৎসব।

রামকৃষ্ণ পরমহংস দেব (RAMA KRISHNA) কালীভক্ত। তিনিই বলেছিলেন ‘যত মত তত পথ’। তিনি কালী, দুর্গা পুজোর পাশাপাশি আশ্রয় খুঁজেছেন কোরান এবং বাইবেলেও। তাঁর মতে ভিন্ন ভিন্ন ধর্ম আসলে ঈশ্বর খুঁজে পাওয়ার আলাদা আলাদা পথ মাত্র।

বছরের প্রথম দিন মানুষ পুজো দিয়েছেন বিভিন্ন মন্দিরেও। ভিড় উপচে পড়েছে কাটরা সহ বিভিন্ন মসজিদেও। বছরের প্রথম দিন পড়া মাত্রই প্রার্থনা হয়েছিল বিভিন্ন গির্জায়। ধর্ম বিশ্বাসীরা নিজেদের ধর্ম অনুযায়ী বিভিন্ন উপাসনালয়ে গিয়েছিলেন। কেউ কেউ আবার ভিন ধর্মের উপাসনালয়েও প্রার্থনা করেছেন। আস্তিকদের মতোই নাস্তিকরা চেয়েছেন, নতুন বছর ভালো কাটুক। ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আজও সেজে আছে পার্কস্ট্রিট। নতুন বছরের এই উৎসব তো সবার।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল