চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশে কনকনে ঠাণ্ডায় এক রাতে মৃত ২৫

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: উত্তরপ্রদেশে কনকনে ঠাণ্ডা এক রাতে কেড়ে নিল ২৫জনকে। রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, একসঙ্গে এতজনের মৃত্যুর ঘটনাটি ঘটে গত ৫ জানুয়ারি। মৃত ২৫ জনের মধ্যে ১৭জনের প্রাথমিক চিকিৎসাই শুরু করা সম্ভব হয়নি। বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা করা হলেও শারীরিরক অবস্থার দ্রুত অবনতি ঘটতে শুরু করায় তাদেরও মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, কনকনে ঠাণ্ডায় আচমকাই রক্তচাপ বেড়ে যায়। কোনও কোনও ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। ২৫জনের কারও ক্ষেত্রে আচমকাই রক্তচাপ বেড়ে গিয়েছিল, কারও ক্ষেত্রে হয়তো রক্ত জমাট বেঁধে যায়। এসব ক্ষেত্রে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হয়। না হলে মৃত্যু নিশ্চিত। 

উত্তরপ্রদেশ মানেই কনকনে ঠাণ্ডা। এই অবস্থাতেও সুনির্দিষ্ট কয়েকটি এলাকার গড় পাঁচ থেকে ছয় ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সেই সঙ্গে বইতে শুরু করেছে ঠাণ্ডা হাওয়া। নয়ডা, গাজিয়াবাদ, অযোধ্যা, কানপুর, লখনউ, বেরিলি, মোরাদাবাদের পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। 

মৌসমভবন উত্তরপ্রদেশের কয়েকটি এলাকার তাপমাত্রার খবর প্রকাশ করেছে। আজ ৬ জানুয়ারি সকাল সাড়ে আটটায় লখনউয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলসিয়াস, গোরক্ষপুরের তাপমাত্র ৮.৮, গৌতমবুদ্ধ নগরের তাপমাত্রা ৭.০১, মইনপুরীর এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫১ ডিগ্রি সেলসিয়াস,  আগ্রা ৯.৩১।  মীরাঠে সাত ডিগ্রি, প্রয়াগরাজের তাপমাত্রা  ৭.৮ ডিগ্রি, বেনারসে ৯.৮ ডিগ্রি সেলিয়াস।  

আরও পড়ুন উত্তরপ্রদেশে অকাল দীপাবলি, পথ দু্র্ঘটনায় হত ১৫ দিনমজুর

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ