বিচারপতির আসনে ডিওয়াই চন্দ্রচুড়, গ্যালারিতে দুই কন্যা

শুক্রবার প্রধান বিচারপতি সকাল ১০টা নাগাদ আদালতে পৌঁছন বিশেষ ভাবে সক্ষম তাঁর দুই কন্যা মাহি এবং প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সর্বোচ্চ আদালতে কীভাবে বিচার প্রক্রিয়ার কাজ হয়, তা দেখার আবদার করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice Of India) ডিওয়াই চন্দ্রচুড়ের (DY Chandrachud) দুই কন্যা (Daughters)। আদরের মেয়েদের আবদার রাখতে তাই তাঁদেরকে আদালত কক্ষে নিয়ে এলেন বিচারপতি বাবা।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকাল ১০টা নাগাদ আদালতে পৌঁছন বিশেষ ভাবে সক্ষম তাঁর দুই কন্যা মাহি এবং প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে। বিচারপতির সঙ্গে তাঁর কন্যাদের দেখে আদালত চত্বরে থাকা আইনজীবীরা অবাক হন। এরপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় দুই কন্যাকে নিয়ে আদালত কক্ষে প্রবেশ করেন। তাঁদেরকে কোর্টরুম ঘুরিয়ে দেখান তিনি। পাশাপাশি নিজের চেম্বারেও নিয়ে যান প্রধান বিচারপতি। এদিন দেশের প্রধান বিচারপতি তাঁর দুই কন্যাকে আদালত কীভাবে কাজ করে তা দেখান। বিচারপতিরা যেখানে বসেন এবং আইনজীবীরা কোথায় দাঁড়িয়ে যুক্তি দেন, সেগুলি দেখান তাঁদেরকে।

সূত্রের খবর, নিছকই মেয়েদের ইচ্ছে পূরণ করতে প্রধান বিচারপতির এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ১৬ বছর বয়সী মাহি ও ২০ বছর বয়সী প্রিয়াঙ্কা দুজনেই বিশেষভাবে সক্ষম। সূত্রের খবর, দুই কন্যা বাবার কাছে সুপ্রিম কোর্টে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর তাঁদেরকে আদালতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, দুই কন্যা আদালত দেখতে চেয়েছিলেন, তাই প্রধান বিচারপতি আজ তাঁদেরকে আদালতে নিয়ে গেছেন। উল্লেখ্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় (DY Chandrachud) গত বছর নভেম্বর মাসের ৯ তারিখে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন। তিনি ভারতের ৫০তম প্রধান বিচারপতি।

(ফাইল ছবি)

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু