আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানায় কাজে গিয়ে মৃত্যু বাঙালি পরিবারের ৬ সদস্যের

নিজস্ব প্রতিনিধি: পেটের টানে কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর থেকে হরিয়ানার পাণিপথে। আর ভিনরাজ্যে কাজে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক বাঙালি পরিবারের ৬ সদস্যের। এই ঘটনায় উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের জাকির বসতিতে নেমে এসেছে হাহাকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার লিক হয়ে মৃত্যু হয়েছে এক দম্পতি ও তাদের চার সন্তানের। মৃতদের নাম যথাক্রমে মহম্মদ করিম, ৪২ বছর বয়স তাঁর। মারা গিয়েছেন তাঁর ৩৪ বছরের স্ত্রী আফরোজা। তাঁদের দুই ছেলে ৮ বছরের আবদুস ও ৬ বছরের আফরানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে তাসঁদের দুই কন্যা ১৭ বছর বয়সী ইশরাত ও ১২ বছরে বয়সী রেশমার। মৃতরা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের (Islampur) গাইসল ১ নম্বর পঞ্চায়েতের জাকির বসতি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে হরিয়ানার পানিপথে কর্মসূত্রে পরিবার নিয়ে থাকতেন মহম্মদ করিম। সেখানে তিনি কার্পেট কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের কাছে যান আফরোজ বেগম। সেই সময়ই ঘটে বিপত্তি। গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় আফরোজ বেগম ও তাঁর স্বামী ও সন্তানদের।

অন্যদিকে ইসলামপুরের জাকির বসতিতে এই ঘটনার খবর পৌঁছলে হাহাকার নেমে আসে।  পরিবারের ৬ জনের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে মহম্মদ করিমের বাবা বৃদ্ধ মহম্মদ সুলতানের। ইসলামপুরের পুলিশের তরফে একই পরিবারের ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করেন জেলা তৃণমূল নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ