স্বামীজীর জীবন অনুসরণ করলে নতুন ভারতবর্ষ দেখতে পাব : অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীজির ১৬০-তম জন্মদিবস উপলক্ষে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘বিবেক চেতনা উৎসবে’ মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Arup Biswas) এর মন্তব্য — আজ অতন্ত পবিত্র দিন আমাদের কাছে, একটি মানুষ যিনি শুধু ধর্ম না যিনি মানুষের কাছে বলেছিলেন কর্মই হচ্ছে ব্রমহ। কাজের মধ্য দিয়েই ভগবানকে পেতে হবে। সেই ভগবান কে, তিনি বলেছিলেন মানুষই হলো সেই ভগবান। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের পুজোর মধ্য দিয়ে ভগবানের সেবা করা, মানুষের পাশে থাকা,সেই শিক্ষাই বিবেকানন্দ আমদের দিয়েছেন। আমরা বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, কিন্তু আমরা যদি বিবেকানন্দের (Vivekananda)প্রতিটি কথা জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনে অনুসরন করি তাহলেই কিন্তু আমরা এক নতুন ভারতবর্ষ দেখতে পাবো।
আজকে বিভেদের রাজনীতি চলছে। মানুষকে মানুষকে আলাদা করা হচ্ছে, সম্প্রদায় এর সঙ্গে সম্প্রদায়ের আজকে দাঙ্গা লাগানো হচ্ছে, স্বামীজি তো সে কথা বলেননি। তিনি বলেছিলেন মানবতাই তো সবচেয়ে বড় ধর্ম।
অনেকে দেখছি আজ সকাল সকাল গিয়ে স্বামীজিকে প্রণাম করছেন, স্বামিজিকে গিয়ে পুষ্পাঘ্র অর্পণ করছেন। আর স্বামীজির মানবতার ধর্ম না বরং বিভেদকামি রাজনীতি, মানুষে মানুষে হানাহানির রাজনীতি তারা করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলব ,আমি স্বামীজির কাছে তাদের উদ্দেশ্যে বলব তাদের সুমতি দিন। তারাও যেনো সবাইকে ভালোবেসে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবেসে সবাইয়ের হাত ধরে একসঙ্গে এগিয়ে যেতে পারে। যুবকদের উদ্দেশ্যে বললেন — যুবরাই হচ্ছে শক্তি। আর স্বামীজি সেই যুবকদের নিয়েই নতুন ভারতবর্ষ গড়ার অঙ্গীকার করেছিলেন। আসুন স্বামীজির দেখানো পথ ধরে আমরা এগিয়ে চলি। সেটাই আসল পথ। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium)স্বামীজির জন্ম দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে স্বস্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক