দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

এদিন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘বঞ্চনার বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে নেব’।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) সফর করেছিলেন মুর্শিদাবাদে। সাগরদিঘিতে জনসভাও করেন তিনি। সেই জেলাসফর থেকেই দলীয় (TMC) নেতাকর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

সোমবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তিনি বিজেপি-বাম এবং কংগ্রেসকে আক্রমণ করেন। তাঁর কটাক্ষ, ‘রাম-বাম-শ্যাম’। এদিন তিনি বলেন, বাংলার টাকা আটকাতে ওরা জোট বেঁধেছে। 

সোমবারে সাগরদিঘি’র মঞ্চ থেকে তাঁর দাবি, ওবিসিদের প্রাপ্য টাকা বন্ধ করেছে বিজেপি শাসিত কেন্দ্র। বলেন, তৃণমূল নেতামন্ত্রীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। অথচ বিজেপি’র নেতা-বিধায়কের নামে একাধিক অভিযোগ থাকলেও তাঁদের বাড়িতে অভিযান চালায় না কেন্দ্রীয় এজেন্সি। আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেতারা জায়গায় জায়গায় নিজেদের লোকের নাম ঢোকাচ্ছে আবাস যোজনা’র তালিকায়।

আরও পড়ুন: বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে: মুখ্যমন্ত্রী 

এদিন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘বঞ্চনার বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে নেব’। তাঁর কটাক্ষ, রাজ্যের প্রাপ্য টাকাকে বিজেপি নিজের ব্যক্তিগত টাকা ভেবেছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই কেন্দ্রীয় রাজনীতি চলবে না। ক্ষমতা আজ আছে, কাল নেই’।

এদিন দলের নেতৃত্বকেও বার্তা দেন তৃণমূল চেয়ারপার্সন। বলেন, কারও কুৎসা-প্ররোচনায় পা দেবেন না। কুকথায় কান দেবেন না। লোভ করবেন না। বলেন, ‘এক-দু’জন খারাপ হতে পারে সবাই নয়’। তাঁর সাবধান বার্তা, জনগণই শেষ কথা। ভুল কিছু করে থাকলে ক্ষমা চেয়ে নিন। কারও কিছু নিয়ে থাকলে ফেরৎ দিয়ে দিন’।

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল