‘রামচরিত মানস ফালতু গ্রন্থ’, নিষিদ্ধের দাবি তুললেন সপা নেতা

সপা নেতার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: দেশজুড়ে হিন্দুত্ববাদীদের দাপাদাপির মধ্যেই তুলসীদাস রচিত রামচরিত মানস নিষিদ্ধের দাবি তুললেন সমাজবাদী পার্টির দাপুটে নেতা স্বামী প্রসাদ মৌর্য। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘রামচরিত মানস ফালতু গ্রন্থ। নিজের খুশির জন্যই ওই গ্রন্থ লিখেছিলেন কবি তুলসীদাস। ওই ধর্ম গ্রন্থে যে আপত্তিজনক অংশ রয়েছে তা ছেঁটে ফেলা উচিত। না হলে পুরো গ্রন্থই নিষিদ্ধ করা উচিত। সমাজবাদী পার্টির প্রবীণ নেতার বেফাঁস মন্তব্য নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে গেরুয়া শিবির।

সম্প্রতি রামচরিত মানস নিয়ে বিতর্কিত বয়ান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিহারের শিক্ষামন্ত্রী তথা আরজেডি নেতা চন্দ্রশেখর। তিনি মন্তব্য করেছিলেন, রামচরিত মানস সমাজে শুধু ঘৃণা ছড়াচ্ছে। তুলসীদাসের ধর্মগ্রন্থ পিছিয়ে থাকা মানুষকে ছোট করে দেখানো হয়েছে। ওই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। বিজেপি সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির পক্ষ থেকে বিহারের শিক্ষামন্ত্রীকে বরখাস্তের দাবিও জানানো হয়েছিল। যদিও তাতে কর্ণপাত করেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

রামচরিত মানস নিয়ে আরজেডি নেতা চন্দ্রশেখরের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় থামতে না থামতেই রাম ভক্তদের কাঁটা গায়ে নুনের ছিঁটে দিয়েছেন উত্তরপ্রদেশের দাপুটে সপা নেতা স্বামী প্রসাদ মৌর্য। তাঁর কথায়, ‘এ দেশের কোটি কোটি লোক রামচরিত মানস পড়ে না। তুলসীদাস রচিত ধর্মগ্রন্থ ফালতু জিনিস। কোনও ধর্মই মানুষকে অসম্মান করতে শেখায় না। অথচ তুলসীদাস শূদ্রদের নিচু জাতি হিসেবে বর্ণনা করেছেন। উনি নিজের মনে যা খুশি এসেছে তাই লিখেছেন। তাই অবশ্যই সরকারের উচিত ওই ফালতু গ্রন্থের আপত্তিজনক অংশ ছেঁটে ফেলা।’

পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে