অমর্ত্য সেনের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

জেলা সফরে গিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তা দেবেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি বিতর্ককে কেন্দ্র করে উত্তাল বঙ্গ। অমর্ত্য সেনের (AMARTYA SEN) বাড়ি ‘প্রতীচী’তেই এখন নজর সকলের। বিতর্ক মাত্র ১৩ ডেসিমেল জায়গা নিয়ে। সেই বিতর্কের মাঝেই নোবেলজয়ীর বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

আগামী ৩১ জানুয়ারি বীরভূম জেলাসফরে গিয়ে বোলপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই নোবেলজয়ীর বাড়িতে যেতে পারেন তিনি। উল্লেখ্য, বিশ্বভারতী উপাচার্যের দাবি, অমর্ত্য সেনের বাড়ির মধ্যে থাকা ১৩ ডেসিমেল জায়গা বিশ্ববিদ্যালয়ের। নোবেলজয়ীর দাবি, এই জমি তাঁর বাবার কেনা।

বিশ্বভারতীর পক্ষ থেকে ইতিমধ্যে দু’বার চিঠি দেওয়া হয়েছে অমর্ত্য সেনকে। আইনি ভাবে তার মোকাবিলা করেছিলেন অমর্ত্য সেন। তিনি জানিয়েছেন, আবারও বিশ্বভারতীকে জবাব দেবেন তাঁর আইনজীবী। এরই মাঝে অর্থনীতিবিদের ‘নোবেল’ জয় নিয়ে বেফাঁস মন্তব্য করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নোবেলজয়ী এই প্রসঙ্গে বলতে গিয়ে ‘বিদ্যুৎ রুচি’ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছিলেন, রাজ্যকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে। বিশেষ সূত্রে খবর, ‘প্রতীচী’তে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

মনে করা হচ্ছে, জেলা সফরে গিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই সময়ে শান্তিনিকেতনেই আছেন নোবেলজয়ী। মুখ্যমন্ত্রী এবং অমর্ত্য সেনের বিশেষ বৈঠকও হতে পারে।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী