রেকর্ড পরিমাণ ভারতীয়কে ভিসা দিচ্ছে আমেরিকা

মুম্বইয়ের মার্কিন কনস্যুলার প্রধান জন ব্যালার্ড (Mumbai Consular Chief John Ballard) জানিয়েছেন, প্রায় প্রতিটি ভিসা (Visa) বিভাগে দেরি হওয়ার কারণে এবং ব্যাকলগের (backlog) কারণে এই সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে রেকর্ড সংখ্যক ভারতীয়কে ভিসা দেওয়ার পরিকল্পনা আমেরিকার। মুম্বইয়ের মার্কিন কনস্যুলার প্রধান জন ব্যালার্ড (Mumbai Consular Chief John Ballard) জানিয়েছেন, প্রায় প্রতিটি ভিসা (Visa) বিভাগে দেরি হওয়ার কারণে এবং ব্যাকলগের (backlog) কারণে এই সিদ্ধান্ত।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের জন্য ভিসার আবেদন করেন যে সমস্ত ভারতীয়, তাদের অপেক্ষার সময়কাল ৬০ থেকে ২৮০ দিন। অন্যদিকে ভ্রমণকারীদের জন্য অপেক্ষার সময়কাল প্রায় দেড় বছর। ভারতের বিদেশ মন্ত্রক বেশ কয়েকটি অনুষ্ঠানে মার্কিন কর্তৃপক্ষের কাছে ভিসার এমন দেরি হওয়ার বিষয়টি উত্থাপন করেছে। পাশাপাশি ভারতীয় ভ্রমণকারীদের সকল শ্রেণীর ভিসা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করার বিষয়েও বলেছে বিদেশ মন্ত্রক।

গত বছর মার্কিন দূতাবাস ১ লাখ ২৫ হাজারের বেশি স্টুডেন্ট ভিসা অ্যাডজুডিকেটেড করেছে। যা রেকর্ড সংখ্যক ছিল। জন ব্যালার্ড বলেন, ‘আশা করা হচ্ছে এই বছর আরও বেশি ভারতীয় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করবে।’ মুম্বইয়ের কনস্যুলার প্রধান আরও বলেন, ‘গত বছর, আমরা মোট ৮ লাখের বেশি ভিসা অ্যাডজুডিকেটেড করেছি এবং আমরা প্রায় মহামারীর আগের স্তরে পৌঁছেছি, ২০২৩ সালে যা আমরা পেরিয়ে যাওয়ার আশা করছি।’ তিনি আরও জানান, দূতাবাস ট্রাভেল ভিসার জন্য প্রথমবারের মতো B1 এবং B2 ট্যুরিস্ট এবং বিজনেস ক্যাটাগরিতে ব্যাকলগ কমাতে চাইছে। জন ব্যালার্ড বলেন, ‘আমরা সম্প্রতি ভারতজুড়ে ২.৫ লাখ B1/B2 ভিসার অ্যাপয়েন্টমেন্ট খুলেছি। প্রথমবার যে সমস্ত ভারতীয়রা B1/B2 ভিসার জন্য আবেদন করেছেন তাদের ইন্টারভিউ নিতে আমাদের সাহায্য করার জন্য ওয়াশিংটন ডিসি-সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আমাদের অফিসাররা এসেছেন।’

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু