Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি ছাড়ছেন, মোদিকে চিঠি দিয়ে জানালেন ‘অভিমানী’ জয়

বিগত দুই বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সেভাবে কাজের সুযোগ পাননি তিনি। বর্তমানে বঙ্গ বিজেপির রাজ্য সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্য়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত দুই বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সেভাবে কাজের সুযোগ পাননি তিনি। বর্তমানে বঙ্গ বিজেপির রাজ্য সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্য়ায়। বেশ কয়েকদিন ধরেই তাঁর গলা বেসুরো বাজছিল। এবার পাকাপাকি সিদ্ধান্ত নিয়েই ফেললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দিলেন বিজেপি নেতা। চিঠিতে তিনি তাঁর অভিমানের কথা লিখে জানিয়েছেন, খুব শীঘ্রই বিজেপি ছাড়ছেন। সূত্রের খবর, শনিবারই প্রধানমন্ত্রীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন জয়। তাতেই রয়েছে বঙ্গ বিজেপি নিয়ে তাঁর অভিমানের কথা। জানিয়েছেন, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরও সেভাবে কেন দায়িত্বের সঙ্গে কাজ করতে পারেননি। আবার অসুস্থতার পর দলের থেকে কোনও সাহায্য় পাননি। ফলে তিনি যে বিজেপি ছাড়তে চলেছেন সেটাও জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

২০১৪ সাল থেকে বিজেপির সদস্য অভিনেতা জয় বন্দ্যোপাধ্য়ায়। দলের হয়ে বিধানসভা নির্বাচনেও লড়েছেন। ২০১৭ সালে তাঁকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয় তাঁকে। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্য়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই জয়ের সরিয়ে তাঁকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। সম্প্রতি রাজীব বিজেপির সঙ্গ ত্যাগ করে ফের ফিরে গিয়েছেন পুরোনো দলে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জয় লিখেছেন, রাজীব দলের মুখে কার্যত ‘থাপ্পড়’ মেরে বিজেপি ছেড়েছেন। অথচ আমরা বাংলার বুকে বিজেপিকে প্রতিষ্ঠিত করতে প্রথম থেকেই কাজ করে আসছি। আবার তিনি চিঠিতে প্রধানমন্ত্রীকে জানয়েছেন, নিজের জটিল অসুখের চিকিৎসা করাতে করাতে কপর্দকশূন্য হয়ে গিয়েছেন। বারবার দলের কাছে সাহায্য চেয়েও পাননি। তাই এবার বিজেপিরই সঙ্গ ছাড়তে চান জয় বন্দ্যোপাধ্যায়।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের