সাগরদিঘির উপনির্বাচনে লড়ছে না সিপিএম, কংগ্রেস প্রার্থীকেই সমর্থন

বৃহস্পতিবার ওই আসনে প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে জোটে নতুন করে জটিলতা না দেখা দেয় তার জন্য মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা সিপিএম নেতৃত্ব। বৃহস্পতিবার ওই আসনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন মুর্শিদাবাদ জেলা সিপিএমের সম্পাদক জামির মোল্লা। সিপিএম প্রার্থী না দেওয়ায় আসনটিতে ত্রিমুখী লড়াই হবে।

তৃণমূল বিধায়ক সুব্রত সাহার অকাল মৃত্যুর ফলেই সাগরদিঘি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ওই আসনে ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন দলের সাগরদিঘি ব্লকের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেসের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে বাইরন বিশ্বাস। দলীয় প্রার্থী ঘোষণার পরেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অনুরোধ জানিয়েছিলেন, সাগরদিঘি আসনে প্রার্থী না দাঁড় করিয়ে যেন কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানায় বামফ্রন্ট। ওই চিঠি পাওয়ার পরে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জেলা সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা বলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাগরদিঘি আসনের উপনির্বাচনে প্রার্থী দিয়ে পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে নতুন করে জটিলতা বাড়াতে চাননি সিপিএম নেতারা। তাছাড়া ওই আসনে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় প্রার্থীর হারার কোনও সম্ভাবনাও নেই। উল্টে প্রার্থী দিয়ে জামানত খোয়ালে দলের মুখ পুড়ত। তাই প্রার্থী দাঁড় না করিয়ে এক ঢিলে দুই পাখি মারল সিপিএম নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বকেও তুষ্ট করা গেল, জামানত খোয়ানোর মতো লজ্জাও এড়ানো গেল।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম