রামপুরহাট হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: আবারো চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ মল্লারপুর থানার(Mallarpur P.S.) মল্লারপুর কামরাঘাট রাস্তার উপর খরাসিন পুরের কাছে ডাম্পারের ধাক্কায় আহত হয়েছিল মল্লারপুর থানার মাঝারিপাড়া এলাকার বাসিন্দা জামিরুল শেখ নামে এক যুবক। সেই যুবককে আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অভিযোগ উঠছে ঠিক সেই সময়ে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় কনভয়ে নিরাপত্তারক্ষীরা দুর্ঘটনার কবলে পড়েছিলেন এবং তারপর পাঁচ জন নিরাপত্তারক্ষীকে রামপুরহাট মেডিকেল কলেজ(Rampurhat Medical College Hospital) হাসপাতালে রাত আটটা নাগাদ ভর্তি করা হয়। অভিযোগ যে সমস্ত নিরাপত্তা রক্ষী জখম হয়েছিল তাদের তাদের নিয়ে ব্যস্ত ছিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ।

কিন্তু আহত সেই সাধারণ যুবক জামিরুল শেখের(Jamirul Sk.) তেমনভাবে কোন চিকিৎসা হয়নি তেমনটাই অভিযোগ তুলছেন মৃত জামিরুল শেখের পরিবার-পরিজনের। চিকিৎসার গাফিলতি হওয়ায় ভোররাতে মৃত্যু হয় জামিরুল শেখের তার মৃত্যুতে গভীর শোকের ছায়া এলাকা জুড়ে।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় মল্লারপুর থেকে কামরাঘাটের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর তখনই খরাসিনপুর সংলগ্ন রাস্তায় ডাম্পার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন যুবক। এই ঘটনার পর পরই রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায় আহত মহিলাকে হাসপাতালে পাঠানো হলেও নিহত যুবকের দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী, এমনকি অতিরিক্ত মালবোঝাই গাড়ির অবাধ যাতায়াতের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও আনে বিক্ষুব্ধ এলাকাবাসী।বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে মল্লারপুর কামরাঘাট রাস্তা। মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে,তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং তুলে নেওয়া হয় অবরোধও।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি