দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার জাতীয় সড়ক অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কালিকা খালির অন্তর্গত কামারদা থেকে পিয়াদা পর্যন্ত খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এলাকায় চাষবাসের অসুবিধা হচ্ছে দীর্ঘদিন ধরে। বারবার বিভিন্ন দপ্তরে জানিও কোন সুরাহা না হওয়ায় অবশেষে বুধবার সকালে নন্দকুমার থানার(Nandakumar P.S.) কামারদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষজনেরা পথ অবরোধে সামিল হয়।

এলাকাবাসীর অভিযোগ খালের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু গাছ সরকারি উদ্যোগে কাটা হলেও খাল সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কেউ। ফলে চাষবাসে জলের সমস্যায় পড়েন এলাকার চাষিরা। তার জেরেই এই পথ অবরোধ করে আশেপাশে কয়েকটি গ্রামের চাষিরা। বেশ কিছু সময়ে অবরোধের পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। অবশেষে ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার ওসি সহ পুলিশ বাহিনী।

অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ(Road Block) তুলে নেয়। নন্দকুমার থানার পুলিশ বেশ কিছু সময়ের মধ্যে ধীরে ধীরে যান জট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে।নন্দকুমার এলাকার চাষীদের অভিযোগ ঠিকমতো খাল সংস্কার না হওয়ার দরুন এবার ৬০০ একর জমিতে তারা চাষ করতে পারেনি। শুধু তাই নয় ওই এলাকায় বহু গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে ।সেই গাছ বিক্রি করে সেই টাকা কোথায় রাখা হলো কি হলো এবং খাল কেন ঠিকমতো সংস্কার হলো না তারই প্রতিবাদে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে ।তাদের স্পষ্ট দাবি ,জেলা শাসক অথবা বিডিওকে দায়িত্ব নিয়ে আগামী দিন ওই খাল সংস্কার করতে হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ