হরিয়ানা সরকার বেঁধে দিল ডাক্তার, নার্সদের ড্রেসকোড

শুক্রবার জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ড্রেসকোড এবার সরকারি হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের। ড্রেস কোড বেঁধে দিয়েছে হরিয়ানা সরকার। শুক্রবার রাজ্য সরকারের এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ডাক্তারবাবুদের চপ্পল পরে হাসপাতালে আসা যাবে না। টি-শার্ট,  লম্বা চুল চলবে না। চুল যেন কোনওভাবে জামার কলার পর্যন্ত না পৌঁছয়। রোগী দেখার সময় চুল যেন রোগীর অস্বস্তির কারণ না হয়ে ওঠে।  টাইট জামা-প্যান্ট নৈব নৈব চ।  চলবে না জিন্স। ডেনিম শার্ট।  পোশ্যাক হবে ক্যাজুয়াল। ট্রেনি ডাক্তারদের পরতে হবে কালো প্যান্ট, সাদা জামা। জামার ওপর থাকবে ক্লিপ, যেখানে লেখা থাকবে ট্রেনি এবং নাম। নখ রাখা যাবে না। ডাক্তারবাবুদের পরতে হবে কালো জুতো। 

মহিলা ডাক্তার এবং নার্সদের ক্ষেত্রে বলা হয়েছে, লম্বা দুল পরে হাসপাতালে আসা যাবে না।  স্টাইল করে চুল বাঁধা যাবে না। নখ রাখা যাবে না। মাথায় সব সময় হেয়ারক্যাপ পরে থাকতে হবে। পোশাকের রঙ ধবধবে সাদা হওয়া আবশ্যক।  সি-থ্রু পোশাক পরে হাসপাতালে কোনওভাবেই আসা যাবে না। 

হরিয়ানা সরকারের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে  গিয়ে দেখুন কে ডাক্তার আর কে হাসপাতালের কর্মী আর কে ভিজিটর, সেটা পোশাক দেখে বোঝা যায়। কিন্তু সরকারি হাসপাতালে কে যে ডাক্তার আর কে ভিজিটর, তা বোঝার উপায় নেই। তাই এই সিদ্ধান্ত। নির্দেশিকা মেনে চলতে হবে। 

আরও পড়ুন মাত্র ২০ টাকায় রোগী দেখা মধ্যপ্রদেশের ক্যাপ্টেন ডাক্তারকে পদ্মশ্রী

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ