চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাড়ি গিয়ে পড়ল তিস্তা ক্যানেল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চার যাত্রী

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোমবার সাতসকালেই বড়সড় দুর্ঘটনা শিলিগুড়ির পথে ফুলবাড়ির তিস্তা ক্যানেলে। নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট চারচাকা গাড়ি রাস্তা থেকে গিয়ে পড়ে তিস্তা ক্যানালের জলে। মুহূর্তে তলিয়ে যায় গাড়িটি। তবে গাড়ি থেকে কোনও রকমে বেরিয়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসেন চালক-সহ চার যাত্রী। তবে গাড়িটি সম্পূর্ণ ডুবে যায়। এরপর খবর পেয়ে ফুলবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। নিয়ে আসা হয় ক্রেন। গাড়িটিকে জল থেকে টেনে তোলা হয়। পুলিশ জানিয়েছে, প্রত্যেক যাত্রী অক্ষত আছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার করা হয়েছে। যাত্রীদের কথায়, ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়ায় এই বিপত্তি।

তবে প্রত্যক্ষদর্শীদের কথায়, দ্রুতগতিতে আসার সময় ঘুমের ঘোরে গাড়িটি আচমকাই রাস্তা থেকে সরে গিয়ে সোজা গিয়ে পরে তিস্তা ক্যানেলে। গাড়িটি জলপাইগুড়ি জেলার ক্রান্তি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঘটনার পর প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে প্রত্যেক যাত্রীই অক্ষত থাকায় সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তিস্তা ক্যানাল থেকে গাড়িটি টেনে তোলার দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় জমান সোমবার সকালে। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। অনেকেই সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করতে থাকেন। 

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ