Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুভেন্দুর গোঁয়ার্তুমি, সরকারি বৈঠকেও থাকবেন না বিরোধী দলনেতা

বুধবার রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর (Chief Minister) সঙ্গে বৈঠকের কথা ছিল শুভেন্দু অধিকারীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধিতার জন্য বিরোধিতা বিরোধী দলনেতার। সরকারি বৈঠকে থাকবেন না বলে বুধবার জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakry)। প্রসঙ্গত এদিনই রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর (Chief Minister) সঙ্গে বৈঠকের কথা ছিল শুভেন্দু অধিকারীর। এই বৈঠকে শুভেন্দু ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে পরিষদীয় মন্ত্রীর।

বুধবার টুইট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘আমি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। কারণ, সংশ্লিষ্ট আবেদনগুলি সংশ্লিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করেছে। ইতিমধ্যে পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন করে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বৈঠকে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে। বুধবার বিধানসভায় সেই বৈঠক হওয়ার কথা। কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ আগে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য গত বছরও মুখ্য তথ্য কমিশনার বাছাইয়ের জন্য নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বারেও বৈঠকে হাজির হননি শুভেন্দু। তাঁর এই ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলার উন্নয়ন ও কাজের সুবিধার জন্য যেখানে মুখ্যমন্ত্রী এত তৎপরতা দেখাচ্ছেন, সেখানে উন্নয়নের প্রশ্নে রাজ্যকে সহযোগিতা না করে কী বার্তা দিতে চাইছেন শুভেন্দুরা? এমনিতেই বিজেপির জনভিত্তি নেমে গিয়েছে তলানিতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, যত শুভেন্দুরা এমন করবেন তত জন সমর্থন হারাবেন।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর