ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার মেদিনীপুরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) বাস্তবায়ন না হওয়ার কারণে কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এ নিয়ে মোদি সরকারকে বেঁধেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি রাজ্যের। বিষয়টি নিয়ে একাধিকবার কেন্দ্রকে চিঠি লিখেছে রাজ্য। এমনকি রাজ্যের প্রতিনিধিদল কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত প্ল্যান বাস্তবায়ন করার জন্য দাবি জানিয়েছে। তার পরেও কেন্দ্রের তরফে কোনও উদ্যোগ চোখে পড়ছে না। বৃহস্পতিবার মেদিনীপুরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। এদিন কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘাটকাল মাস্টার প্ল্যানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র সরকার অনুমোদন না দেওয়ায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা যাচ্ছে না। বারবার দিল্লি গিয়েও অনুমোদন মিলছে না।’

উল্লেখ্য ঘাটাল মাস্টার প্ল্যান ছাড়াও আবাস যোজনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি শাসিত সরকার বঞ্চনা করছে বলে এদিন জঙ্গলমহলে দাঁড়িয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিজেপির নেতারা মিথ্যা কথা বলছে বলে অভিযোগ করেন তিনি। কেন্দ্র সরকার যাতে রাজ্যের বকেয়া টাকা না দেয়, সেই কারণে বঙ্গ বিজেপির নেতারা দিল্লিতে দরবার করছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আগে রাজ্য সরকার ট্যাক্স আদায় করত, এখন রাজ্য করে না। এখন কেন্দ্র সরকার জিএসটি তুলে নিয়ে যায়।’

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর