দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ মার্চ কর্মনাশা ধর্মঘটের ডাক রাজ্য সরকারি কর্মীদের একাংশের

নিজস্ব প্রতিনিধি: ডিএ (DA) বা মহার্ঘভাতার দাবিতে এবার ধর্মঘটের (Strike) ডাক দিল রাজ্য সরকারি কর্মচারিদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ১০ মার্চ ধর্মঘটে সামিল হবে বলে রাজ্য সরকারের কর্মীদের একাংশ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে চিঠি দিয়েছে সংগঠনটি।

এআইসিপিআই অনুযায়ী সমস্ত বকেয়া ডিএ প্রদানের দাবি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছভাবে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবি এবং অস্থায়ী কর্মীদের যোগ্যতা বজায় রেখে নিয়মিতকরণ এর দাবি জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের চিঠিতে। প্রসঙ্গত এর আগে ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তার পর এবার ১০ মার্চ ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। প্রসঙ্গত কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন করছে রাজ্যের কর্মচারিদের একাংশ। গত বিধানসভা বাজেটে রাজ্য সরকারের কর্মীদের জন্য ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু তাতেও আন্দোলন থেকে সরে যেতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ।

অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ১০ তারিখের ধর্মঘটের বিরোধিতা করেছে ইতিমধ্যে তৃণমূলের সরকারি কর্মচারি ফেডারেশন। তাদের তরফে বলা হয়েছে, ‘নীতিগত ভাবে আমরা বন্‌ধ ধর্মঘট, লকআউট, কর্মবিরতির বিপক্ষে। সরকারি কর্মচারীদের যদি কোনও দাবি আদায়ের বিষয় থাকে সে ক্ষেত্রে আলাপ-আলোচনাই একমাত্র পথ। আন্দোলনের পর আন্দোলন করে গেলাম, অথচ কোনও ফল হল না, এতে সরকারি কর্মচারীদের মনে হতাশা আসবে। যে বা যারা ধর্মঘট ডেকেছেন, তাদের উচিত নিজেদের অনড় মনোভাব ছেড়ে রাজ্য সরকারের সঙ্গে নিজেদের দাবি আদায়ের বিষয়ে আলোচনায় বসা।’

Published by:

Share Link:

More Releted News:

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ